বিরাট থেকে রোহিত, ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা জানা আছে কি?
বিরাট থেকে রোহিত, ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা জানা আছে কি?
করোনা ভাইরাসের আবহেই ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর কয়েকদিন পরেই শুরু হবে টেস্ট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরে যাওয়া বিরাট কোহলি, রোহিত শর্মারা এই মোকাবিলায় ঘুরে দাঁড়াতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। সেই আবহেই হালকাছলে দেখে নেওয়া যাক ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা দেখে নেওয়া যাক।

অনুষ্কা শর্মা
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা এ প্রজন্মের অন্যতম হার্টথ্রব। অভিনয়ের সঙ্গে সিনেমা প্রযোজনার সঙ্গেও যুক্ত বিরাট-পত্নী। যাঁর আর্টসে গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে। ইকোনমিক্সেও মাস্টার ডিগ্রি রয়েছে অনুষ্কার।

রোহিত শর্মার স্ত্রী
টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা স্ত্রী রিতিকা সাজদের শিক্ষাগত যোগ্যতা নেহাতই কম নয়। হিটম্যান-পত্নীর গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে। দীর্ঘদিন স্পোর্টস ইভেন্ট ম্যানেজারের কাজে নিযুক্ত ছিলেন রিতিকা। বর্তমানে তুতো ভাই বান্টি সাজদের সংস্থায় তিনি বিশেষ পদে কর্মরত।

ইশান্ত শর্মার স্ত্রী
ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মার স্ত্রী প্রতিমা সিং একজন প্রসিদ্ধ বাস্কেটবল খেলোয়াড়। আর্টস-সাইকোলজি এবং ফিজিক্যাল এবং হেলথ এডুকেশনে প্রতিমার ব্যাচেলর ডিগ্রি রয়েছে। ফিজিক্যাল এডুকেশনে মাস্টার ডিগ্রিও রয়েছে ইশান্ত-পত্নীর।

এমএস ধোনির স্ত্রী
সর্বদা প্রচারেরল আলোর নিচে থাকা এমএস ধোনির স্ত্রী সাক্ষী সিংয়ের শিক্ষাগত যোগ্যতাও বেশ উচ্চমানের। ঔরঙ্গাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যামেজমেন্ট থেকে ডিগ্রি লাভ করেছেন সাক্ষী। কলকাতার এক পাঁচতারা হোটেলে তিনি ইন্টার্নশিপও করেন।

সুরেশ রায়নার স্ত্রী
ভারতীয় দলের প্রাক্তন বাঁ-হাতি ক্রিকেটার সুরেশ রায়নার স্ত্রী প্রিয়াঙ্কার ডিগ্রি বেশ হাইফাই। বিটেক করেছেন প্রিয়াঙ্কা। সেই ডিগ্রি এবং যোগ্যতার বলে অ্যাসেনটিওর, উইপ্রোর মতো টেক জায়ান্ট সংস্থায় কাজ করার অভিজ্ঞতাও রয়েছে রায়না-পত্নীর। বর্তমানে নিজেই ব্যবসা শুরু করেছেন প্রিয়াঙ্কা। সহযোগিতায় স্বামী সুরেশ রায়না।












Click it and Unblock the Notifications