ভারতের সীমিত ওভারের দলে অশ্বিনের ফেরার দরজা কি বন্ধ? উত্তর দিলেন বিরাট

ভারতের সীমিত ওভারের দলে অশ্বিনের ফেরার দরজা কি বন্ধ? উত্তর দিলেন বিরাট

দেশের মাটিতে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই জয়ের অন্যতম কারিগর অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন আইসিসি-র বিচারে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আইসিসি টেস্ট ক্রম তালিকাতেও অনেকটা উঠেছেন অ্যাশ। এত সাফল্যের পর এবার কী অভিজ্ঞ স্পিনারকে ফের দেশের সীমিত ওভারের দলে ফেরানো হবে, সে প্রশ্নের উত্তর দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

অশ্বিনের সম্ভাবনা নেই

অশ্বিনের সম্ভাবনা নেই

টেস্টে যতই ভাল খেলুন, টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলে যে আপাতত রবিচন্দ্রণ অশ্বিনের ফেরার সম্ভাবনা নেই, তা সাফ জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছেন যে দেশের সীমিত ওভারের দলে এখন আর অপরিহার্য নন অ্যাশ।

অশ্বিনের প্রতিপক্ষ কে

অশ্বিনের প্রতিপক্ষ কে

ভারতের টি-টোয়েন্টি দলে অভিজ্ঞ রবিচন্দ্রণ অশ্বিনের জায়গা কার্যত নিয়েই ফেলেছেন তরুণ ওয়াশিংটন সুন্দর। ব্যাটে-বলে দেশকে সম্বৃদ্ধ করে চলেছেন তামিলনাড়ুর ক্রিকেটার। ২০ ওভারের ফর্ম্যাটে ওয়াশিংটনের পারফরম্যান্সে তিনি যে সন্তুষ্ট, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের বক্তব্য, সুন্দর ব্যর্থ না হলে (যা কাম্য নয়) অশ্বিনের পক্ষে নীল জার্সি গায়ে মাঠে নামা সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন বিরাট।

অশ্বিনের সীমিত ওভারের কেরিয়ার

অশ্বিনের সীমিত ওভারের কেরিয়ার

ভারতের হয়ে ১১১টি ওয়ান ডে ও ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রবিচন্দ্রণ অশ্বিন দুই ফর্ম্যাটে যথাক্রমে ১৫০ ও ৫২ উইকেট নিয়েছেন। ২০১৭ সালে ভারতের হয়ে শেষ বার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন অ্যাশ।

২০২০ আইপিএলে অশ্বিনের পারফরম্যান্স

২০২০ আইপিএলে অশ্বিনের পারফরম্যান্স

দিল্লি ক্যাপিটালসের হয়ে ২০২০ সালের আইপিএল খেলেন রবিচন্দ্রণ অশ্বিন। ১৫টি ম্যাচ খেলে তিনি ১৩টি উইকেট নেন। ২৯ রান দিয়ে নেওয়া ৩ উইকেট তাঁর সেরা বোলিং স্পেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+