Virat Kohli: কোহলি আমার কাছে ভগবান! রহস্য ফাঁস করলেন স্মৃতি মান্ধানার সতীর্থ

অনেক ক্রিকেটারের কাছেই তিনি আইডল, তাঁকে অনুসরন করেই অনেকেই খেলার স্বপ্ন দেখেন টিম ইন্ডিয়ায়। কিন্তু শ্রেয়াঙ্কা পাটিলের কাছে বিরাট কোহলি আইডলের থেকে বড়। ভারতীয় ক্রিকেটে ইতিহাস সৃষ্টিকারী মহিলা ক্রিকেটারের কাছে কোহলি ভগবান।

প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন শ্রেয়াঙ্কা। তবে তাঁর উথ্থান মূলত মহিলা আইপিএলেই। আরসিবির জার্সিতে নজর কাড়েন। এমনকি আরসিবি গার্ল নামেও পরিচিত হয়ে উঠেন শ্রেয়াঙ্কা।

বিরাট

সম্প্রতি ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাতকারে শ্রেয়াঙ্কা বলেন, 'নিলামের দিন আমি খুব চাপে ছিলাম, অনেক বড় ক্রিকেটার দল পাচ্ছিলেন না। আরসিবি দল আমাকে নেওয়া অত্যন্ত খুশি হয়েছিলাম, কারণ আমি স্মৃতি মান্ধানা, এলিসে পেরিদের সঙ্গে সাজঘর শেয়ার করার সুযোগ পেয়েছিলাম।'

এরপরই বিরাট কোহলির সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করেন, 'প্রথম বার বিরাট কোহলির সঙ্গে দেখা করার সময়টা আমার কাছে 'ফ্যান গার্ল' মূহূর্ত ছিল। বিরাট কোহলি আমার কাছে ভগবান। তাঁর বর্ণনা করার জন্য আমার কাছে কোনও শব্দ নেই।'

বিরাট

একইসঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেটার উল্লেখ করেছেন, 'মহিলা আইপিএলে বিরাট কোহলির সঙ্গে দেখা করার স্বপ্নপূরণ হয়েছে আমার। ওই অনুভূতিটা বলে বোঝানোর মতো নয়। আমার জন্য ওর সঙ্গে দেখা করার মুহূর্তটা আজীবন ভীষণ স্মরণীয় হয়ে থাকবে।'

আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার ‌লিগে ভারতীয় মহিলা 'এ' দলের এই অফ স্পিনার খেলবেন গায়ানা অ্যামাজ়ন ওয়ারিয়র্সের হয়ে। এখনও ভারতীয় সিনিয়র মহিলা দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি শ্রেয়াঙ্কার। তার আগেই বিদেশের ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলার সুযোগ পেয়ে ভারতের মহিলা ক্রিকেটে নজির গড়লেন শ্রেয়াঙ্কা।

শ্রেয়াঙ্কা

সম্প্রতি হংকংয়ে ইমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া এ দল। ভারতের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন শ্রেয়াঙ্কা। শ্রেয়াঙ্কা হংকংয়ের বিরুদ্ধে মাত্র ২ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন। পরে বাংলাদেশের বিরুদ্ধে ১৩ রানের বিনিময়ে ৪টি উইকেট পকেটে পোরেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+