জেমিসনের দাপটে বিরাট হারেও উচ্ছ্বসিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরাট পরাজয়। ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তা সত্ত্বেও উচ্ছ্বসিত আইপিএলে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

বিরাট-জেমিসন ডুয়েল

বিরাট-জেমিসন ডুয়েল

আইপিএলে অনুশীলনের ফাঁকে সতীর্থ কাইল জেমিসনকে বিরাট কোহলি অনুরোধ করেছিলেন ডিউকস বলে নেটে বোলিং করার জন্য। বিরাট চেয়েছিলেন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি সেরে নিতে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন জেমিসন। কেরিয়ারে মোট আটটি টেস্ট খেলেছেন। তার মধ্যে বিরাট কোহলিকে ফাইনালে দুইবার-সহ মোট ৩ বার আউট করলেন জেমিসন।

ভারতের বিরুদ্ধে সাফল্য

ভারতের বিরুদ্ধে সাফল্য

ভারতের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলেছেন কাইল জেমিসন। ৬ ইনিংসে তুলে নিয়েছেন ১৬টি উইকেট। তার মধ্যে ফাইনালেই ৭ উইকেট। ওয়েলিংটনে ভারতের বিরুদ্ধেই গত বছর টেস্ট অভিষেক হয়েছিল। প্রথম ইনিংসে ১৬ ওভারে ৩টি মেডেন-সহ ৩৯ রানের বিনিময়ে নিয়েছিলেন ৪ উইকেট। ২ রানে বিরাট কোহলিকে আউট করা ছাড়াও ফিরিয়ছিলেন চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী ও ইশান্তকে। প্রথম ইনিংসে ব্য়াট হাতে খেলেছিলেন ৪৫ বলে ৪৪ রানের মূল্যবান ইনিংস। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে তাঁর বোলিং ফিগার ছিল ১৪ ওভার তিনটি মেডেন ৪৫ রানের বিনিময়ে পাঁচ উইকেট। আউট করেছিলেন পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা ও উমেশ যাদবকে। ৬৩ বলে ৪৯ রানও করেছিলেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল-সহ পাঁচবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন। চলতি বছর ক্রাইস্টচার্চ টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১১৭ রানের বিনিময়ে পেয়েছিলেন ১১ উইকেট।

ফাইনালেও বিধ্বংসী

ফাইনালেও বিধ্বংসী

ভারতের বিরুদ্ধে ফাইনালে বিরাট কোহলিকে দুই ইনিংসেই আউট করেন। প্রথম ইনিংসে বোলিং ফিগার ছিল ২২ ওভার ১২ মেডেন ৩১ রানে ৫ উইকেট। বিরাট কোহলি ছাড়াও আউট করেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহকে। রিজার্ভ ডে-তে দ্বিতীয় ইনিংসে বিরাট ও পূজারাকে ফিরিয়ে সেই যে ধাক্কা দিলেন তা আর কাটিয়ে উঠতে পারেনি ভারত। এই ইনিংসে জেমিসনের বোলিং ফিগার ছিল ২৪ ওভার ১০ মেডেন ৩০ রানের বিনিময়ে ২ উইকেট। প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৬ বলে ২১ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডের লিড বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। টুর্নামেন্টে সেরা ইকনমি (২.১৮) নিয়ে হলেন ফাইনালের সেরা।

নজরকাড়া ফর্ম

নজরকাড়া ফর্ম

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৭টি টেস্টে ৪৩টি উইকেট রয়েছে জেমিসনের। ইনিংসে সেরা বোলিং ফিগার ৪৮ রানে ৬ উইকেট। ফাইনালের সেরার পুরস্কার পেয়ে তিনি জানালেন, বিরাট কোহলির মতো ব্যাটসম্যানকে দুই ইনিংসে আউট করে বেশি তৃপ্তি পেয়েছেন। বিশেষ করে শেষ দিনে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার উইকেট ফেলাতেই এই টেস্ট জয় নিশ্চিত করার সম্ভব হয়েছে বলে ধারণা তাঁর। তিনি বলেন, আমরা জানতাম শেষ দিনের প্রথম ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। বল সঠিক জায়গায় রাখলে ভারতীয় ব্যাটসম্যানদের অসুবিধা হবে, এই বিশ্বাসটা থছিল। সাউদি, বোল্ট, ওয়াগনারদের সঙ্গে আমিও নিজের কাজটা সঠিকভাবে করতে পেরে ভালো লাগছে। নেটে বিরাট কোহলির বিরুদ্ধে বোলিং করেছি। এখানে তাঁর বিরুদ্ধে যেভাবে বোলিং করলাম তা দুর্দান্ত। টেস্টে বিশ্ববিজয়ী হওয়াও যে এক স্মরণীয় অভিজ্ঞতা, স্বপ্নের বাস্তবায়ন সে কথাও জানিয়েছেন জেমিসন।

বিরাট প্রশংসা

বিরাট প্রশংসা

আরসিসি সতীর্থ জেমিসনের প্রশংসা করেছেন বিরাট কোহলিও। তিনি বলেন, সবচেয়ে বড় কথা ভালো জায়গায় টানা বল রাখতে পারেন জেমিসন। ব্যাটিংয়ের হাতও ভালো। এই ম্যাচে দারুণ খেলেছেন এবং যোগ্যভাবেই ম্য়াচের সেরা। আন্তর্জাতিক ক্রিকেটের হৃদস্পন্দন হল টেস্ট, এই ফরম্যাটের গুরুত্ব যত বাড়বে তত ভালো। আমরাও সামনে অনেক টেস্ট খেলব। আমাদের যা শক্তি তাতে সেগুলিতে আমরা ভালোই করব। এদিকে, বিরাটের মতোই জেমিসনকে নিয়ে উচ্ছ্বসিত আরসিবি। তাঁদের আশা, সেপ্টেম্বরে আইপিএলেও এমন ফর্ম ধরে রাখবেন জেমিসন। চলতি আইপিএলে ৭ ম্যাচে ৯টি উইকেট রয়েছে জেমিসনের। এরপর লর্ডস টেস্টে ৩ উইকেট।ফাইনালের সেরা বোলার নির্বাচিত হয়েছেন কাইল জেমিসন। ফাইনালে তিনি ৭ উইকেট নিয়েছেন। ফাইনালের সেরা বোলিং ফিগার তাঁর ৩১ রানে ৫ উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+