সিরিজ সেরা রোহিত, হিটম্যানকে নিয়ে কী বললেন অধিনায়ক বিরাট

সিরিজ সেরা রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ ভারত অধিনায়ক বিরাট কোহলি। সিরিজে চার ইনিংস ব্যাটিং করে ৫২৯ রান তুলেছেন হিটম্যান।

সিরিজ সেরা রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ ভারত অধিনায়ক বিরাট কোহলি। সিরিজে চার ইনিংস ব্যাটিং করে ৫২৯ রান তুলেছেন হিটম্যান। রাঁচি টেস্টে দ্বিশতরান ছাড়া ভাইজ্যাক টেস্টের দুই ইনিংসে জোড়া শতরান(১৭৬ ও ১২৭ রানের ইনিংস রয়েছে)। রোহিতের এমন ব্যাটিং দেখে মুগ্ধ বিরাট।

সিরিজ সেরা রোহিত, হিটম্যানকে নিয়ে কী বললেন অধিনায়ক বিরাট

মঙ্গলবার রাঁচি টেস্ট জয়ের পর রোহিত প্রসঙ্গে বিরাট বলেন, 'দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজটা দারুণ গেল রোহিতের। এই সিরিজ ওর আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে। সীমিত ওভারে রোহিত দারুণ সফল ক্রিকেটার। যোগ্য ক্রিকেটার হিসেবেই সিরিজ সেরার পুরস্কার পেল রোহিত।'

সঙ্গে বিরাট আরও জুড়েছেন, 'সীমিত ওভারে রোহিত বিশ্বের অন্যতম সেরা ওপেনার। টেস্ট ফর্ম্যাটে এবার রোহিত ওর উদ্বেগ কাটিয়ে উঠতে পেরেছে। শুধু রোহিতই নয়, মায়াঙ্ক আগারওয়ালও ওপেনার হিসেবে সিরিজে দারুণ সফল হয়েছে। সেঞ্চুরি হাঁকিয়ে রাহানেও ব্যাটে দারুণ পারফর্ম্যান্স করেছে। সিরিজ শেষে সকলেই প্রশংসা প্রাপ্য।'

প্রসঙ্গত সিরিজে তিনটি সেঞ্চুরি করার পাশাপাশি ভাইজ্যাক টেস্ট ম্যাচে ১৩টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন হিটম্যান।সিরিজের ভাইজ্যাক টেস্টে ১৩টি ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত। ওটাই কোনও টেস্ট ম্য়াচে কোনও ব্যাটসম্যানের হাঁকানো সর্বাধিক ছয়ের রেকর্ড। এই আগে সবচেয়ে বেশি ১২টি ছক্কা হাঁকিয়েছিলেন ওয়াসিম আক্রম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+