Virat Kohli: সুমিত নাগালের সাফল্যে রয়েছে বিরাট অবদান, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বিরুষ্কা
অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের সুমিত নাগাল। আর্থিক প্রতিবন্ধতার সঙ্গে ছিল দেশীয় টেনিস সংস্থার বঞ্চনা। কিন্তু সবকিছুকে পিছনে ফেলে মেলবোর্ন পার্কে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় টেনিস তারকা। কিন্তু সুমিতে সাফল্যে রয়েছে বিরাট অবদান। কঠিন সময়ে সুমিতের পাশে দাঁড়ান কোহলি।
অস্ট্রেলিয়া ওপেনে পৌঁছানোর যাত্রাপথটা মসৃণ ছিল না সুমিত নাগালের। কিন্তু ভারতীয় এই টেনিস তারকার কেরিয়ার বাঁচিয়েছিলেন বিরাটই। এক সময় আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সুমিত। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক দাঁড়িয়েছিলেন সুমিতের পাশে। বিরাট কোহলি ফাউন্ডেশন আর্থিকাবে সাহায্য করেছিল সুমিতকে।

মঙ্গলবার প্রথম রাউন্ডের ম্যাচে কাজাখস্তানের অ্যালেক্সান্ডার বুবলিককে স্ট্রেট সেটে হারিয়ে দেন নাগাল। বিশ্ব টেনিসের ক্রমতালিকায় বুবলিকের স্থান ২৭ নম্বর। অস্ট্রেলিয়ান ওপেনে তিনি ৩১ নম্বর বাছাই। বিশ্ব ক্রমতালিকায় ভারতীয় টেনিস তারকার স্থান ১৩৭ নম্বর। নাগাল জিতলেন ৬-৪, ৬-২, ৭-৬ ফলাফলে। শেষ সেট গড়ায় টাইব্রেকারে, সেখানে নাগাল জেতেন ৭-৫ ব্যবধানে। সেইসঙ্গে ইতিহাসের পাতায়ও জায়গা করে নিলেন।
এদিকে সচিন-ধোনির পর রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান আমন্ত্রণ পেলেন বিরাট কোহলি। মঙ্গলবার কোহলি ও অনুষ্কাকে আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হয়। সমাজের সব স্তরের প্রতিনিধিদেরই আমন্ত্রণ জানানো হচ্ছে। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে।
রাম মন্দির উদ্বোধনে ক্রীড়াদুনিয়া থেকেও আমন্ত্রণ পেয়েছেন বেশ কয়েকজন তারকা। ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকর'কে অনুরোধ করা হয়েছে অযোধ্যাতে এই ঐতিহাসিম মূহূর্তের সাক্ষী থাকার জন্য। ডাক পেয়েছেন প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ'ও । সম্প্রতি মহেন্দ্র সিং ধোনিকেও দেখা গিয়েছে ভগবান শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের আমন্ত্রণপত্র হাতে।
Kohli & Anushka have been invited for Pran Pratishtha of Lord Rama at Ram Temple in Ayodhya. pic.twitter.com/6ozqX6sxzQ
— Johns. (@CricCrazyJohns) January 16, 2024
রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ছয় হাজারের বেশি মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে। রামায়ণের নানা কাহিনীর ছবি আঁকা হয়েছে শহরের দেওয়াল জুড়ে। সাথে সাথে দেশের গৌরবময় অতীতের সাথেও সকলকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।












Click it and Unblock the Notifications