লাগাতার তিন বার এই তালিকার শীর্ষ স্থান দখল বিরাট কোহলির, কারা তাঁর পিছনে?

লাগাতার তিন বার এই তালিকার শীর্ষ স্থান দখল বিরাট কোহলির, কারা তাঁর পিছনে?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে-তে হারের দিনই টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির মুখে হাসি ফোটানোর খবর প্রকাশ্যে এল। লাগাতার তিন বার দেশের সেলেব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েসন তালিকার শীর্ষ স্থান দখল করলেন তিনি। পিছনে ফেললেন অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, রনবীর সিং, শাহরুখ খানের মতো বলিউড তারকা। এ তালিকায় বিরাটের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটের লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকরও।

লাগাতার তিন বার এই তালিকার শীর্ষ স্থান দখল বিরাট কোহলির, কারা তাঁর পিছনে?

বুধবার হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ান ডে ৪ উইকেটে হারে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের তোলা ৩৪৭ রান আগলে রাখতে ব্যর্থ হন মহম্মদ শামি, জসপ্রীত বুমরারা। সিরিজের বাকি দুটি ম্যাচ জিততে যখন মরিয়া হয়ে ঝাঁপাতে উদ্যত ভারতীয় ক্রিকেট দল, ঠিক তখনই গ্লোবাল অ্যাডভাইজারি ফার্ম ডাফ অ্যান্ড ফেল্পসের এক সমীক্ষা রিপোর্টে বিরাট কোহলি ভক্তদের মুখে হাসি ফুটেছে। গুরু-গম্ভীর পরিবেশকে কিছুটা হালকাও করেছে এই খবর।

ওই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী গত দুই বছরের মতো এবারও দেশের সেলেব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েসন তালিকার শীর্ষ স্থান দখল করেছেন বিরাট কোহলি। এ বছর টিম ইন্ডিয়ার অধিনায়কের ব্র্যান্ড ভ্যালু ৩৯ শতাংশ বেড়ে ২৩৭.৫ মিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়িয়েছে বলে জানানো হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। চলতি বছর তাঁর ব্র্যান্ড ভ্যালু ১০৪.৫ মিলিয়ন মার্কিন ডলারে থেমেছে বলে জানানো হয়েছে। যৌথভাবে তালিকার তৃতীয় স্থানে থাকা দীপিকা পাড়ুকোন ও রনবীর সিং-র ব্র্যান্ড ভ্যালু ৯৩.৫ মিলিয়ন মার্কিন ডলার।

৬৬.১ ব্র্যান্ড ভ্যালু পকেটে নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন বাদশা শাহরুখ খান। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মা। তাঁদের ব্র্যান্ড ভ্যালু যথাক্রমে ৪১.২, ২৫.১ ও ২৩.০ মিলিয়ন মার্কিন ডলার বলে গ্লোবাল অ্যাডভাইজারি ফার্ম ডাফ অ্যান্ড ফেল্পসের সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+