আইসিসি ক্রম তালিকার পুরনো জায়গা ধরে রাখলেন বিরাট-রোহিত, উঠলেন অ্যান্ডারসন

আইসিসি ক্রম তালিকার পুরনো জায়গা ধরে রাখলেন বিরাট-রোহিত, উঠলেন অ্যান্ডারসন

আইসিসি-এর ওয়ান ডে ক্রম তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ওই তালিকায় নিজের পুরনো স্থান ধরে রাখলেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে পঞ্চম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে আইসিসি তালিকার প্রথম দশে প্রবেশ করলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন।

প্রথম দুই স্থানে বিরাট ও রোহিত

প্রথম দুই স্থানে বিরাট ও রোহিত

করোনা ভাইরাসের জেরে গত ৬ মাসে কোনও ওয়ান ডে ম্যাচ না হওয়ায় আইসিসি ক্রম তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। আইসিসি-এর ওয়ান ডে তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। বোলারদের তালিকার প্রথম স্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন ভারতের জসপ্রীত বুমরাহ।

টেস্ট তালিকার কে কোথায়

টেস্ট তালিকার কে কোথায়

আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার ব্যাটিং বিভাগের পয়লা নম্বর স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। দ্বিতীয় স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট তালিকার সপ্তম স্থানে রয়েছেন ভারতের চেতেশ্বর পূজারা। দশম স্থানে অবস্থান করছেন অজিঙ্ক রাহানে। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ২৬৭ রানের অনবদ্য ইনিংস খেলা ইংল্যান্ডের জ্যাক ক্রাওলে ৫৩ ধাপ ওপরে উঠে ২৮তম স্থানে অবস্থান করছেন।

টেস্ট বোলারদের তালিকা

টেস্ট বোলারদের তালিকা

আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার বোলিং বিভাগের প্রথম স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কমিন্স। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। বিশ্বের একমাত্র ফাস্ট বোলার হিসেবে টেস্টে ৬০০ উইকেট নেওয়া জেমস অ্যান্ডারসন তালিকার অষ্টম স্থানে উঠে এসেছেন। নবম স্থানে রয়েছেন ভারতের জসপ্রীত বুমরাহ।

অল-রাউন্ডারদের তালিকা

অল-রাউন্ডারদের তালিকা

টেস্টে অল-রাউন্ডারদের তালিকার পয়লা নম্বর স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। ভারতের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রণ অশ্বিন যথাক্রমে তালিকার তৃতীয় ও পঞ্চম স্থানে অবস্থান করছেন। চতুর্থ স্থানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+