চিপকে ভুল থেকে শিক্ষা নিয়েছেন বিরাট, ঋষভ-অক্ষরের প্রশংসায় পঞ্চমুখ ভারত অধিনায়ক

চিপকে ভুল থেকে শিক্ষা নিয়েছেন বিরাট, ঋষভ-অক্ষরের প্রশংসায় পঞ্চমুখ ভারত অধিনায়ক

চেন্নাইয়ের চিপকে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। সৌজন্যে রবিচন্দ্রণ অশ্বিনের দুর্দান্ত অল রাউন্ড পারফরম্যান্স। সঙ্গতে রোহিত শর্মার দুর্দান্ত শতরান। ঘূর্ণি উইকেটে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েও দ্বিতীয় ধাপে লড়াই করে ফিরে আসেন বিরাট কোহলি। অর্ধশতরান হাঁকানো তো বটেই, রবিচন্দ্রণ অশ্বিনের সঙ্গে অনবদ্য পার্টনারশিপ গড়ে ভারতের জন্য জেতার মঞ্চ তৈরি করে দিয়ে যান অধিনায়ক। ম্যাচ শেষে তা নিয়ে মুখ খুললেন বিরাট।

ভুল থেকে শিক্ষা নিয়েছেন বিরাট

ভুল থেকে শিক্ষা নিয়েছেন বিরাট

চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে কোনও রান না করেই সাজঘরে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি। মইন আলির বলে বোল্ড হয়েছিলেন ভারত অধিনায়ক। সেটা যে তাঁর ভুল ছিল এবং সেখান থেকে যে তিনি শিক্ষা নিয়েছেন, তা স্বীকার করেছেন বিরাট কোহলি।

দ্বিতীয় ইনিংসের রণনীতি

দ্বিতীয় ইনিংসের রণনীতি

ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর বিরাট কোহলি জানিয়েছেন যে প্রথম ইনিংসের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় পর্বে তিনি ব্যাট করতে নেমেছিলেন। নিজের ডিফেন্স ক্ষমতার ওপর তাঁর আস্থা ছিল বলেও জানিয়েছেন ভারত অধিনায়ক। সেই মতো তিনি রণনীতি তৈরি করে মাটি কামড়ে পড়েছিলেন বলে জানিয়েছেন বিরাট কোহলি।

দুর্দান্ত ঋষভ পন্থ

দুর্দান্ত ঋষভ পন্থ

টেস্টে ব্যাটসম্যান হিসেবে ঋষভ পন্থ কতটা ভয়ঙ্কর হতে পারে, তার প্রমাণ অস্ট্রেলিয়ায় পাওয়া গিয়েছে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও স্বমহিমায় ভাস্বর ব্যাটসম্যান পন্থ। কিন্তু জো রুটদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে উইকেটরক্ষক হিসেবে ঋষভের যে দক্ষতা ফুটে ওঠেছে, তাতে মুগ্ধ হয়েছেন বিরাট কোহলি। তবে পন্থকে আরও দক্ষ হতে হবে বলে মনে করেন ভারত অধিনায়ক।

অক্ষরের জন্য খুশি বিরাট

অক্ষরের জন্য খুশি বিরাট

জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেই চমকে দিয়েছেন অল রাউন্ডার অক্ষর প্যাটেল। চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট নিয়ে কার্যত তিনি একাই ইংল্যান্ডের ব্যাটিং বিভাগকে ধ্বংস করেছেন। অক্ষরের এই সাফল্যে গর্বিত হয়েছেন বিরাট কোহলি। প্যাটেলকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বলেও আখ্যা দিয়েছেন অধিনায়ক।

দর্শক ফেরায় আপ্লুত

দর্শক ফেরায় আপ্লুত

করোনা ভাইরাসের জেরে চেন্নাইয়ের চিপকে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট চলাকালীন স্টেডিয়ামে দর্শকরা প্রবেশ করার অনুমতি পাননি। দ্বিতীয় টেস্টে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হয়। ফলে ঘরের মাঠে দর্শকদের চিৎকারের মাঝে খেলতে পেরে ভারতীয় ক্রিকেটাররা আপ্লুত বলে জানিয়েছেন বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+