WPL 2024: স্মৃতিদের জয়ের উৎসবে সামিল কোহলিও, দলকে চ্যাম্পিয়ন করে কী বললেন রিচা ঘোষ?
ট্রফি খরা কাটাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলিরা ১৬ বছরে ট্রফি জয়ের আনন্দে মেতে উঠতে পারেননি দলকে। স্মৃতি মান্ধানারা দুই বছরের মধ্যেই দলকে ট্রফ্র স্বাদ দিলেন। মহিলাদের প্রিমিয়ার লিগে দ্বিতীয় বছরেই খেতাব ঘরে তুলল আরসিবি। স্মৃতি-রিচাদের জয়ের আনন্দে সামিল হলেন বিরাট কোহলিও। সরাসরি মাঠে যেতে না পারলেও দূর থেকেই দজলের মহিলা ব্রিগেডের আনন্দে সামিল হলেন কিং কোহলি।
২০০৮ সাল থেকে আরসিবি-র ছেলেদের দলের হয়ে খেলছেন বিরাট। নেতৃত্বও দিয়েছেন।মাঝে নেতৃত্ব ছাড়লেও গত বছর কিছু ম্যাচে অধিনায়ক হিসাবে দেখা যায় কোহলিকে। আরসিবির ট্রফি জয় অধরাই থেকেছে। ১৬ বছরে ট্রফি জিততে পারেননি কোহলি। রবিবার স্মৃতি মান্ধানার নেতৃত্বে আরসিবি ট্রফি জেতার সঙ্গে সঙ্গে ভিডিও কল করেন বিরাট। মহিলা দলের সাফল্য ভাগ করে নেন। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিদের সুপারউইম্যান বলে অ্যাখা দেন।

জার্সি নম্বর ১৮ বেঙ্গালুরুর কাছে একটা বড় আবেগের জায়গা। পুরুষদের টিমে বিরাট কোহলি, উইমেন্স টিমে স্মৃতি মান্ধানা। বিরাট কোহলি প্রাক্তন অধিনায়ক। স্মৃতি বর্তমান। একজন ক্রিকেটার বা অধিনায়ক হিসাবে আরসিবিতে রয়েছেন ১৬ বছর। কিন্তু সাফল্য দিতে পারেনি মহিলা ১৮ নম্বর জার্সিধারী স্মৃতি দ্বিতীয় বছরেই সাফল্য এনে দিলেন।
ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করলেন বাংলার রিচা। ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নেওয়ার পাশাপাশি উইকেটের পিছনে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শিলিগুড়ির বঙ্গ তনয়া। বাংলার এই মহিলা উইকেটরক্ষক এবারের মহিলাদের প্রিমিয়ার লিগে চোখ ধাঁধানো ক্যাচ নিয়েছেন, স্টাম্পিং এবং রান আউট করেছেন। তেমনই ব্যাট হাতেও বড় অবদান রেখেছেন।
চ্যাম্পিয়ন হয়ে রিচা বলছেন, 'শুরুতে একটু চাপে ছিলাম। পেরি আমাকে সাহায্য করেছে। গত মরশুমে আমাদের পারফরম্যান্স হতাশার ছিল। এ বার ফাইনালে উঠেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি। প্রচুর পরিশ্রম করেছি। ভগবানও সাহায্য করেছে। আমার খুব চাপ লাগছিল। এই বছর ফাইনালে উঠলাম এবং জিতলাম। আমরা সে ভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। এটা অনুশীলনের ফল। সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ।
18 🤝 18
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 17, 2024
📸: JioCinema pic.twitter.com/0SDwzLHvRM
শ্রেয়াঙ্কা পাটিল এবং মলিনক্সের দুর্দান্ত বোলিংয়ের কারণে আরসিবি দিল্লির ইনিংস ১৮.৩ ওভারে ১১৩ রানে গুটিয়ে দেয়। ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় আরসিবির মহিলা ব্রিগেড।
Going down in the history books 📙🏆
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 17, 2024
pic.twitter.com/OrQkgRailK
স্মৃতি মান্ধানা বলেন, "এখনও পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। একটা জিনিস আমি বলবো আমি দল নিয়ে গর্বিত। প্রথম পর্যায়ে আমরা ভালো খেলেছিলাম। আমরা দিল্লিতে এসে দুটি কঠিন পরাজয় বরণ করেছি। যে বিষয়ে আমরা কথা বলেছি যে আমাদের সঠিক সময়ে পদক্ষেপ নিতে হবে। আমরা সঠিক সময়ে পারফরম্যান্স করতে পেরেছি। গোটা দলের জন্য আমি গর্বিত।'
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications