ভারতীয় ক্রিকেটে অপয়া কোহলি! উঠল রোহিতকে অধিনায়ক করার দাবি
ভারতীয় ক্রিকেটে অপয়া কোহলি! উঠল রোহিতকে অধিনায়কের দাবি
ভারত অধিনায়ককে চূড়ান্ত অপমান করল একদল নেটিজেন। কোহলির উপর রাগ প্রকাশ করে তাঁকে 'অপয়া' বলা হয়েছে।

ঠিক কী ঘটেছে
রবিবার মেয়েদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ফাইনাল ম্যাচ ছিল। মেলবোর্নে সেই ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত। আর পাঁচ জন ক্রিকেটারের মতো বিরাট কোহলি ফাইনালের আগে হরমনপ্রীত অ্যান্ড কোম্পানিকে এই ম্যাচের জন্য শুভেচ্ছা জানান। এরপর ফাইনালে ভারতীয় মহিলা দলের হতশ্রী পারফরম্যান্সের জন্য বিরাটের শুভেচ্ছা জানানোকে দায়ী করা হয়েছে।

বিরাটে অপয়া বলা হয়েছে
সোশ্যাল মিডিয়ায় 'চেঞ্জ. ওআরজি' নামের একটি ওয়েবসাইটে বিরাটকে অপয়া বলে একটি পিটিশন জমা দেওয়া শুরু হয়েছে। ফাইনালে মহিলা দলের হারের জন্য কোহলির শুভেচ্ছাকে পনোতি বলা হয়েছে।

পিটিশনে কী বলা হয়েছে
পিটিশনে বলা হয়, 'বিরাট কোহলির ব্যাটিং নিয়ে আমাদের কোনও অভিযোগ নেই। তবে কোহলির শুভেচ্ছা সবসময়ই ম্যাচ হারায়। আন্তর্জাতিক মহিলা দিবসে মেয়েদের এভাবে বিশ্বমঞ্চে হারতে দেখে খারাপ লেগেছে। তাই এই পিটিশন,কোহলিকে অনুরোধ তিনি যেন আর শুভেচ্ছা জানিয়ে কোনওদিন উপকার না করেন!

কোহলি অপয়া, অধিনায়ক হতেই ভারতের আইসিসি ট্রফির ভাগ্য ০!
ঐ পিটিশনে আরও দাবী করা হয়েছে, কোহলি অপয়া! অধিনায়ক হওয়ার পর থেকে আইসিসি টুর্নামেন্টে ভারতের ট্রফির ভাঁড়ার ০!

বিরাটকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করার দাবি
এখানেই না থেমে আগামী সময়ে বিরাটকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করার জন্য পিটিশন জমা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications