ভারত তথা এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে বিরাটের অনন্য নজির, রোনাল্ডো-মেসির সঙ্গে এক তালিকায়

ভারত তথা এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে বিরাটের অনন্য নজির

ভারত তথা এশিয়ার প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে ইনস্টাগ্রামে সাড়ে সাত কোটি ফলোয়ার্স পেলেন টিম ইন্ডিয়া তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। এই বিভাগের বিশ্ব তালিকারও অনেক ওপরে উঠে এসেছেন ভিকে। তাঁর সামনে রয়েছেন কারা, তা এক নজরে দেখে নেওয়া যাক।

সবার আগে বিরাট

সবার আগে বিরাট

করোনা ভাইরাসের আবহে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। তার আগে বিরাট কোহলির ইনস্টাগ্রামের ফলোয়ার্স সংখ্যা সাড়ে সাত কোটি পেরিয়ে যাওয়ায় এই ক্রিকেটার ও তাঁর দল আইপিএলে বাড়তি তাগিদ নিয়ে খেলবেন বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বিশ্ব তালিকায় বিরাট

বিশ্ব তালিকায় বিরাট

ইনস্টাগ্রামে বর্তমানে বিরাট কোহলির ফলোয়ার্স সংখ্যা ৭ কোটি ৫৫ লক্ষ। সেই সংখ্যার নিরিখে জনপ্রিয় মিউজিশয়ন কার্ডি বি-কে টপকে ২৯ নম্বর স্থানে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ইনস্টাগ্রামের ফলোয়ার্স সংখ্য়ায় ক্রীড়াবিদদের তালিকার চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি।

বিশ্ব তালিকার শীর্ষ

বিশ্ব তালিকার শীর্ষ

ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যায় বিশ্ব তালিকার শীর্ষ স্থানে রয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডা। এই সোশ্যাল প্ল্যাটফর্মে সিআর সেভেনের ফলোয়ার্স সংখ্যা ২৩ কোটি ৮০ লক্ষ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিউজিশয়ন ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্দেকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন ১৯ কোটি ৯০ লক্ষ মানুষ।

লিও মেসির ফলোয়ার্স

লিও মেসির ফলোয়ার্স

ফুটবল মাঠে টক্কর সমানে সমানে হলেও ইনস্টগ্রামের ফলোয়ার্স সংখ্যায় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে টপকে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নির্দিষ্ট সোশ্যাল প্ল্যাটফর্মে মেসিকে অনুসরণ করেন ১৬ কোটি ৪০ লক্ষ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+