করোনা যুদ্ধে মোদীর পাশে বিরুষ্কা, দেশবাসীর কাছে এই আবেদন করলেন ভারত অধিনায়ক

করোনা যুদ্ধে মোদীর পাশে বিরুষ্কা, দেশবাসীর কাছে এই আবেদন করলেন ভারত অধিনায়ক

করোনার সংক্রমণে দেশজুড়ে এখন ২১ দিনে লকডাউন। দেশবাসী এখন গৃহবন্দি। এই পরিস্থিতিতে দেশের সামনে কঠিন সংকট। লক ডাউন পরিস্থিতিতে যোগাযোগ স্তব্ধ। ফলে দেশের সর্বত্র সবার মুখে খাবার তুলে দেওয়া কঠিন। সেই সঙ্গে সংক্রমিতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। করোনার চিকিৎসা নিয়ে তাই এখন থেকেই সতর্ক থাকতে হচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিরুষ্কা। সেই সঙ্গে দেশবাসীর কাছে বিশেষ আবেদন করলেন বিরাট কোহলি।

বিরুষ্কার আবেদন

বিরুষ্কার আবেদন

সোমবার ২১ দিনের লকডাউনে ষষ্ট দিন। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় টুইট করে বিরাট-অনুষ্কা লেখেন, 'জাতীয় সংকটে দেশের পাশে দাঁড়ান। দেশের এখন আপনাকে প্রয়োজন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাধ্যমতো অর্থ সাহায্য করুন। আমাদের ছোট দানই দেশকে বাঁচাতে পারে। দেশের পাশে আপনাকে দরকার। সামাজিক দূরত্ব বজায় রেখে এভাবেই না হয় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।'

বোর্ডের অনুদান

বোর্ডের অনুদান

উল্লেখ্য করোনামুক্ত ভারত গড়ার লড়াইয়ে এই জাতীয় সংকটের পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ৫১ কোটি টাকা প্রধানমন্ত্রী মোদীর আপতকালীন ত্রাণ তহবিলে তুলে দেবে বলে ঘোষণা করেছেন।

ক্রিকেটারদের অবদান

ক্রিকেটারদের অবদান

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কিংবদন্তি সচিন তেন্ডুলকর রাজ্য ও কেন্দ্র মিলিয়ে ৫০ লক্ষ টাকা দিয়েছেন। অন্যদিকে ক্রিকেটার সুরেশ রায়না কেন্দ্র ও রাজ্যের ত্রাণ তহবিল মিলিয়ে ৫২ লক্ষ টাকা দান করেছেন। সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর সাংসদ তহবিলের উন্নয়ন খাতে থেকে ১ কোটি টাকা দান করেছেন।

সৌরভের অনুদান

সৌরভের অনুদান

উল্লেখ্য লক ডাউন পরিস্থিতিতে রাজ্যে গরীব মানুষদের মুখে অন্ন তুলে দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সৌরভ। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৫০ লক্ষ মূল্যের চাল দান করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+