Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Venkatesh Iyer: আইপিএল জয়ের এক সপ্তাহের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংসের সূচনা ভেঙ্কটেশের, জানুন পাত্রী পরিচয়

এক সপ্তাহ আগে এই দিনেই কেকেআরের হয়ে আইপিএল ট্রফি জিতেছিলেন। সাত দি‌নের ব্যবধানে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ভেঙ্কটেশ আইয়ার। রবিবার শ্রুতি রঘুনাথনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার।

গত বছরের নভেম্বরেই কেকেআরের তারকা ক্রিকেটার বাগদান সারেন শ্রুতির সঙ্গে। সোশাল মিডিয়ায় নিজেই সুখবর জানিয়েছিলেন ভেঙ্কটেশ। আইপিএল পর্ব মিটতেই এবার বিয়েটা সেরে নিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের এই তারকা তাঁর বান্ধবী শ্রুতি রঙ্গনাথনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বন্ধু-বান্ধব আত্মীয়দের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

Venkatesh Iyer

কিন্তু কে এই শ্রুতি রঘুনাথন? যদিও শ্রুতির সঙ্গে খেলার দুনিয়ার যোগাযোগ নেই।ভেঙ্কটেশ আইয়ারের স্ত্রী শ্রুতি রঘুনাথন ফ্যাশন ডিজাইনিংয়ে মাস্টার্স করেছেন। জানা গিয়েছে তিনি বেঙ্গালুরুতে একটি ফ্যাশন ডিজাইনিং কোম্পানিতে কাজ করেন। তিনি পিএসজি কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স থেকে বিকম ডিগ্রি অর্জন করেন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ভেঙ্কটেশ আইয়ার ভারতের হয়ে ৯ টি-টোয়েন্টি এবং দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এখন পর্যন্ত তিনি ৫০টি ম্যাচ খেলে ১৩২৬ রান করেছেন। এর মধ্যে একটি সেঞ্চুরিও করেছেন তিনি।চলতি আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ৩৭০ রান করে নাইটদের ট্রফিজয়ের অন্যতম শক্তি ছিলেন তিনি। ফাইনালে হাফসেঞ্চুরি ছাড়াও প্লে অফে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।


এর আগে দক্ষিণী অভিনেত্রী প্রিয়াঙ্কা জাওয়ালকার সঙ্গে ভেঙ্কটেশের প্রেমের জল্পনা তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায় । পেশায় প্রিয়াঙ্কা একজন মডেল এবং অভিনেত্রী। তেলুগু সিনেমায় বেশ জনপ্রিয় মুখ এই প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে হাসিমুখে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। সেই পোস্টেই কমেন্ট করেন কেকেআরের ওপেনিং ব্যাটার। তিনি লেখেন,"কিউট।"

পেশাদার ক্রিকেটার তিনি, কিন্তু ছেলেবেলা থেকেই ডাব্লুইডাব্লুউই-র বড় ভক্ত ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। একটা সময় এমন ছিল, যদি কেউ ভেঙ্কটেশের কাছে বলতেন ডাব্লুইডাব্লুউই-তে যা দেখানো হয় পুরোটাই স্ক্রিপটেড। অর্থাৎ সাজানো। তা হলে বিরাট রেগে যেতেন তিনি। নাইটস ডাগআউট পডকাস্টে নিজের ডাব্লুইডাব্লুউই-র প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার।

এরআগে মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি জিতেছেন, এবার কেকেআরের হয়ে আইপিএল জিতলেন। জাতীয় দলের হয়ে খেলতে চান এই ব্যাটার। ২০২৬ সালে পরবর্তী টি-২০ বিশ্বকাপ। কেকেআর কি নিলামের আগে রিটেন করবে তাঁকে? উত্তর দেবে সময়ই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+