ফুটবল দুনিয়ায় ফের করেনা থাবা, ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামার আগে আক্রান্ত তারকা ফুটবলার
ফুটবল দুনিয়ায় ফের করেনা থাবা, ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামার আগে আক্রান্ত তারকা ফুটবলার
ফুটবল দুনিয়ায় ফের করোনা থাবা। কোভিড ১৯ ভাইরাসের গ্রাস থেকে কবে মুক্তি মিলবে জানা নেই, এই পরিস্থিতিতে অক্টোবর ও নভেম্বরে আক্রান্ত একের পর এক ফুটবলার। এডেন হ্যাজার্ড, ক্যাসেমিরো, মহম্মদ সালাহরা কোভিডে আক্রান্ত হওয়ার পর এবার সংক্রমণের কোপে লুইস সুয়ারেজ।

সুয়ারেজের করোনা, জানাল উরুগুয়ে ফুটবল ফেডারেশন
উরুগুয়ে ফুটবল ফেডারেশনের তরফে সেদেশের তারকা স্ট্রাইকার সুয়ারেজের শরীরে ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে। একের পর এক ফুটবলারদের নতুন করে আক্রান্ত হওয়ার খবরে ফুটবল বিশ্বে এখন নতুন করে ভাইরাস নিয়ে আতঙ্ক তৈরি হয়ে গেল।

ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে কী থাকছেন
করোনা ধরা পড়ার পর, আপাতত সুয়ারেজ আইসোলেশনে থাকতেন। ফলে বুধবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে, ব্রাজিলের বিরুদ্ধে উরুগুয়ের হয়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলতে পারবেন না। সেক্ষেত্রে ব্রাজিলের বিরুদ্ধে উরুগুয়ে পিছিয়ে থেকে ম্যাচে নামতে চলেছে।

ফুটবল বিশ্বে মারণ রোগের থাবা
ফুটবল বিশ্বে এই মুহূর্তে মারণ রোগ থাবা বসিয়েছে। যেখানে অক্টোবরে পর্তুগাল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে ব্রাজিলের প্রাক্তনী রোনাল্ডিনহো কোভিডে আক্রান্ত হন। রোনাল্ডো করোনায় আক্রান্ত হওয়ায়, মেসির বার্সেলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের দিন তাঁকে আইসোলেশনে থাকতে হয়েছিল।

স্বস্তির খবর, ভাইরাসের কবলে কাউকে প্রাণ হারাতে হয়নি
এখানেই শেষ নয়, ইব্রাহিমোভিচ-সহ একাধিক তারকা করোনা সংক্রমিত হয়েছেন। স্বস্তির বিষয়, বহু তারকা আক্রান্ত হলেও ফুটবল বিশ্বে এখনও এই ভাইরাসের কবলে কাউকে প্রাণ হারাতে হয়নি।












Click it and Unblock the Notifications