কেকেআরের হয়ে প্রতি আইপিএলে সর্বাধিক রান করা ক্রিকেটারদের তালিকায় সৌরভ

কেকেআরের হয়ে প্রতি আইপিএলে সর্বাধিক রান করা ক্রিকেটারদের তালিকায় সৌরভ

২০০৮ সালে আইপিএল শুরু হলেও ২০১২ সালে প্রথম খেতাব জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে গৌতম গম্ভীর। কেকেআরের হয়ে প্রতি আইপিএলে সর্বাধিক রান করা ক্রিকেটারদের তালিকা এক নজরে দেখে নেওয়া যাক।

শীর্ষে গম্ভীর

শীর্ষে গম্ভীর

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে চারবার সর্বাধিক রান সংগ্রাহক হয়েছে দলের সেরা অধিনায়ক গৌতম গম্ভীর। ২০১২, ২০১৩, ২০১৬ এবং ২০১৭ সালে যথাক্রমে ৫৯০, ৪০৬, ৫০১ ও ৪৯৮ রান করেছেন গৌতি। ২০১২ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর।

দ্বিতীয় স্থানে সৌরভ

দ্বিতীয় স্থানে সৌরভ

২০১১ সালে কেকেআর থেকে ব্রাত্য হয়ে যাওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ই দলের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তিনিই। ২০০৮ ও ২০১০ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সর্বাধিক যথাক্রমে ৪৯৩ ও ৩৪৯ রান করেছিলেন মহারাজ।

তালিকায় রয়েছেন উথাপ্পাও

তালিকায় রয়েছেন উথাপ্পাও

আইপিএলে দুই বার কেকেআরের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রবিন উথাপ্পা। ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন উথাপ্পা। ২০১৫ সালেও কেকেআরের জার্সিতে সর্বাধিক ৩৬৪ রান করেছিলেন কর্নাটকী ব্যাটসম্যান।

তালিকায় আর কে

তালিকায় আর কে

কেকেআরের হয়ে আইপিএলে একবার করে সর্বাধিক রান সংগ্রাহক হয়েছেন ব্র্যাড হজ, জ্যাক কালিস, দীনেশ কার্তিক ও আন্দ্রে রাসেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+