করোনায় স্থগিত হওয়া আইপিএলের সেরা পাঁচ বোলারদের তালিকায় দেশ-বিদেশের হাড্ডাহাড্ডি লড়াই

করোনায় স্থগিত হওয়া আইপিএলের সেরা পাঁচ বোলারদের তালিকায় দেশ-বিদেশের হাড্ডাহাড্ডি লড়াই

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল ২০২১। টুর্নামেন্টের অবশিষ্ট ম্যাচগুলি কবে অনুষ্ঠিত হবে, তা এখনই বোঝা যাচ্ছে না। সময়ের অভাবে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের শেষ অংশ আদৌ আয়োজন করা যাবে কিনা, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। সেসবের মধ্যে দেখে নেওয়া যাক বন্ধ হয়ে যাওয়া আইপিএলের সেরা পাঁচ বোলারের তালিকা। যেখানে ঠাঁই পেয়েছে বেশকিছু নতুন নাম।

হর্ষল প্যাটেল

হর্ষল প্যাটেল

তালিকার শীর্ষ স্থানে রয়েছেন ভারতের হর্ষল প্যাটেল। যিনি স্থগিত হয়ে যাওয়া আইপিএলে আরসিবি-র জার্সিতে মোট সাতটি ম্যাচ খেলেছেন। ১৭টি উইকেট হাসিল করেছেন তরুণ প্যাটেল। আইপিএল ২০২১-এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭ রান দিয়ে নেওয়া ৫ উইকেট হর্ষলের সেরা স্পেল।

আবেশ খান ও ক্রিস মরিস

আবেশ খান ও ক্রিস মরিস

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তরুণ ভারতীয় ফাস্ট বোলার আবেশ খান। যিনি এই আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আটটি ম্যাচ খেলেছেন। ১৪টি উইকেট হাসিল করেছেন ডান হাতি ফাস্ট বোলার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩২ রান দিয়ে নেওয়া ৩ উইকেট স্থগিত হয়ে যাওয়া আইপিএলে আবেশের সেরা স্পেল। রাজস্থান রয়্যালসের জার্সিতে সাত ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন ক্রিস মরিসও। কেকেআরের বিরুদ্ধে ২৩ রান দিয়ে নেওয়া ৪ উইকেট দক্ষিণ আফ্রিকা ফাস্ট বোলারের সেরা স্পেল।

রাহুল চাহার

রাহুল চাহার

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সাত ম্যাচ খেলে ১১টি উইকেট নিয়েছেন ভারতীয় স্পিনার রাহুল চাহার। কেকেআরের বিরুদ্ধে ২৭ রান দিয়ে নেওয়া ৪ উইকেট তাঁর সেরা স্পেল।

রশিদ খান

রশিদ খান

তালিকার চতুর্থ স্থানে থাকা রশিদ খান এই আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে সাত ম্যাচ খেলে ১০টি উইকেট নিয়েছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৬ রান দিয়ে নেওয়া ৩ উইকেট আফগান তারকার সেরা বোলিং স্পেল।

কারান-কামিন্স-জেমিয়েসন

কারান-কামিন্স-জেমিয়েসন

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়া আইপিএলে উইকেট সংখ্যার নিরিখে পঞ্চম স্থানে অবস্থান করছেন স্যাম কারান, প্যাট কামিন্স ও কাইল জেমিয়েসন। যথাক্রমে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জার্সিতে তিন ক্রিকেটার সাতটি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৪ রান দিয়ে নেওয়া তিন উইকেট কামিন্সের সেরা স্পেল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৪ রান দিয়ে নেওয়া ৩ উইকেট কারানের সেরা স্পেল। কেকেআরের বিরুদ্ধে ৪১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন জেমিয়েসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+