ICC Test Team Of The Year 2024: আইসিসির বর্ষসেরা টেস্ট দলে ভারতের তিন, অধিনায়ক কে হলেন? দেখুন তালিকা
আইসিসির বর্ষসেরা একদিনের দলে ইংল্যান্ড ও ভারতের কোনো ক্রিকেটারকে দেখা না গেলেও টেস্ট দলে দেখা গেছে দল দুই দেশের একাধিক ক্রিকেটারকে। ইংল্যান্ড থেকে জায়গা পেয়েছেন সর্বোচ্চ চারজন। ভারতের ৩ জন জায়গা পেয়েছেন একাদশে। বাকি ৪ জনের মধ্যে দুজন নিউজিল্যান্ডের এবং একজন করে ক্রিকেটার অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার।
আইসিসির বর্ষসেরা টেস্ট দলে আছেন যশস্বী জসওয়াল (ভারত), বেন ডাকেট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), জেমি স্মিথ (ইংল্যান্ড, উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (ভারত), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া, অধিনায়ক), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড), জসপ্রীত বুমরাহ (ভারত)।

২০২৪ সালের টেস্ট ক্রিকেটে সেরা ক্রিকেটারদের মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। ভারত থেকে সুযোগ একমাত্র তালিকায় ছিলেন জসপ্রীত বুমরাহ। এছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার এই তালিকায় জায়গা পাননি। তবে সবথেকে অবাক করা বছর ভর দুরন্ত পারফরম্যান্স করেও এই তালিকায় নাম নেই যশস্বী জয়সওয়ালের। তবে বর্ষসেরা টেস্ট দলে সুযোগ পেয়েছেন যশস্বী। সারা বছরে ১৪৭৮ রান করেছেন যশস্বী।
আইসিসির বর্ষসেরা টেস্টের তালিকায় উজ্জ্বল জো রুট। ইংল্যান্ডের এই তারকা ব্যাটার ১৭ টেস্টে ১৫৫৬ রান। তাঁর ব্যাটিং গড় ৫৫.৫৭। চলতি বছরে টেস্টে দুরন্ত পারফরম্যান্স করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ২৬২ রানের সর্বোচ্চ স্কোরও করেছেন। বেন ডাকেট সারা বছরে রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে আছেন। তিনি করেছেন ১১৪৯ রান। রানের তালিকায় কেন উইলিয়ামসন। তিনি ২০২৪ সালে ১০১৩ রান করেছেন।
আইসিসির বর্ষসেরা ক্রিকেটারদের তালিকার মতোই টেস্টের সেরা একাদশে আছেন হ্যারি ব্রুক। তিনি ১২ টেস্টে ১১০০ রান করেছেন। গড় ৫৫.০০। কামিন্দু মেন্ডিস ২০২৪ সালে টেস্টে ১০৪৯ রান করেছেন। অল রাউন্ডার হিসেবে আইসিসির বর্ষসেরা টেস্ট দলে আছেন রবীন্দ্র জাদেজা। তিনি ব্যাট হাতে ৫২৭ রান করার পাশাপাশি ৪৮ উইকেট নিয়েছেন। প্যাট কামিন্স তিনি ৩৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩০৬ রান করেছেন।
টেস্ট ক্রিকেটে সবথেকে সফলতম বোলারের নাম জসপ্রীত বুমরাহ। চলতি বছের ১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন বুমরাহ। নিয়েছেন ৭১ উইকেট। বোলিং গড় ১৪.৯২। বছরভর ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিয়েছেন। অক্লান্ত পরিশ্রম করেছে। ম্যাট হেনরি ৪৮ উইকেট নিয়েছেন সারা বছরে টেস্টে শ্রীলঙ্কা কামিন্দু মেন্ডিস। ৯ টেস্টে ১০৪৯ রান করেছেন। গড় ৭৪.৯২।












Click it and Unblock the Notifications