ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ঝড় তোলা আইপিএলমুখী ইংল্যান্ড ক্রিকেটার কারা?

ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ঝড় তোলা আইপিএলমুখী ইংল্যান্ড ক্রিকেটার কারা?

টি২০ সিরিজের মতো ওয়ান ডে-তে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হয়েছে। ভারত সিরিজ জিতলেও ইংল্যান্ডের বেশ কিছু ক্রিকেটারের দাপট মোকাবিলা জমজমাট করেছে। ঘটনাক্রমে সেই সব ব্রিটিশ ক্রিকেটার আগামী আইপিএলে অংশ নিতে চলেছেন। তাঁদের পারফরম্যান্স দেখে নেওয়া যাক।

জনি বেয়ারস্টো

জনি বেয়ারস্টো

ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিন ম্যাচ খেলে একটি শতরান সহ ২১৯ রান করেছেন জনি বেয়ারস্টো। আগামী আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ইংল্যান্ড ওপেনারের ব্যাট কথা বলবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। উল্লেখ্য আইপিএলে ইতিমধ্যেই একটি শতরান রয়েছে বেয়ারস্টোর। তেমন পারফরম্যান্স এবারও দেখা যাবে বলে আশা ক্রিকেট প্রেমীদের।

বেন স্টোকস

বেন স্টোকস

ভারতের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ান ডে সিরিজে ব্যাট হাতে ১৩৫ রান করেছেন বেন স্টোকস। ৯৯ রানের ঝড়ো ইনিংস খেলে ইংল্যান্ডকে দ্বিতীয় ওয়ান ডে জিতিয়েছেন অল রাউন্ডার। একই সঙ্গে সিরিজে ৪টি উইকেটও নিয়েছেন বেন। আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসের অন্যতম ভরসা স্টোকসের পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট প্রেমীরা।

স্যাম কারান

স্যাম কারান

পুনের এমসিএ স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে মাত্র সাত রানে হেরেছে ইংল্যান্ড। সৌজন্যে স্যাম কারানের ৯৫ রানের অপরাজিত ইনিংস। সিরিজে মোট ১০৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে। তিন ম্যাচ খেলে মোট ২ উইকেট নিয়েছেন স্যাম। চেন্নাই সুপার কিংসেরর জার্সিতে ২০২০ সালের আইপিএল কাঁপানো ইংল্যান্ড অল রাউন্ডার এবারও নিজের সেরাটা উজাড় করে দেবেন বলে আশা ক্রিকেট প্রেমীদের।

আইপিএল ২০২১

আইপিএল ২০২১

করোনা ভাইরাসের আবহে আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে ২০২১ সালের আইপিএল। ৩০ মে পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ফাইনাল এবং প্লে-অফ সহ ৫২ দিনে মোট ৬০টি ম্যাচ খেলা হবে। দেশের ছয় শহরে (কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ) হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+