আইপিএল ২০২০-তে সবচেয়ে কম রান দেওয়া রশিদের সঙ্গে থার্ড বয় সুন্দরের লড়াই হাড্ডাহাড্ডি

আইপিএল ২০২০-তে সবচেয়ে কম রান দেওয়া রশিদের সঙ্গে থার্ড বয় সুন্দরের লড়াই হাড্ডাহাড্ডি

আইপিএল ২০২০-এর এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ ব্যাট ও বলের লড়াই যেমন হাড্ডাহাড্ডি হবে, তেমনই দুই দলের বোলারদের মধ্যে মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তারই নিরেখে সানরাইজার্স হায়দরাবাদের স্পিনার রশিদ খানের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওয়াশিংটন সুন্দরের লড়াই তু্লমূল্য হবে। তার কারণ জেনে নিন।

আইপিএলে সবচেয়ে কম হারে রান দিয়েছেন রশিদ

আইপিএলে সবচেয়ে কম হারে রান দিয়েছেন রশিদ

আইপিএল ২০২০-তে ১৪ ম্যাচ খেলে ৫৬ ওভার বল করেছেন সানরাইজার্স হায়দরাবাদের আফগান স্পিনার রশিদ খান। মাত্র ৫.২৮-এর গড়ে ২৯৬ রান দিয়েছেন রশিদ। এই বোলিং সমীকরণ টুর্নামেন্টে সেরা।

তৃতীয় স্থানে সুন্দর

তৃতীয় স্থানে সুন্দর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে চলতি আইপিএলে ১৪তম ম্যাচ খেলা স্পিনার ওয়াশিংটন সুন্দর ৪৮ ওভার বল করেছেন। মাত্র ২৭৭ রান দিয়েছেন অফ স্পিনার। ৫.৭৭-এর বোলিং ইকোনমি রেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আরসিবি স্পিনার।

রশিদের উইকেট

রশিদের উইকেট

চলতি আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ১৯টি উইকেট নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের স্পিনার রশিদ খান। চার ওভারে সাত রান দিয়ে নেওয়া তিন উইকেট টুর্নামেন্টে তাঁর সেরা বোলিং স্পেল।

সুন্দরের উইকেট

সুন্দরের উইকেট

চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ১৪টি ম্য়াচ খেলেছেন অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর। দলের হয়ে আটটি উইকেট নিয়েছেন তিনি। ১৬ রান দিয়ে নেওয়া দুই উইকেট চলতি আইপিএলে সুন্দরের সেরা স্পেল।

রশিদ বনাম সুন্দর

রশিদ বনাম সুন্দর

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের মন্থর পিচে স্পিনাররা সুবিধা পাবেন বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। রশিদ খান ও ওয়াশিংটন সুন্দরের পারফরম্যান্সের দিকে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকিয়ে থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+