ভিন্ন ক্রিকেটারের জন্য ভিন্ন নিয়ম! বিরাটের পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিস্ফোরক সুনীল গাভাসকর

ভিন্ন ক্রিকেটারের জন্য ভিন্ন নিয়ম! বিরাটের পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিস্ফোরক সুনীল গাভাসকর

পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিরাটের অজি সফরের মাঝে দেশে ফেরা নিয়ে এবার বোমা ফাটালেন সুনীল গাভাসকর। ভিন্ন ক্রিকেটারদের জন্য ভিন্ন নিয়ম, ভারতীয় দলে দ্বিচারিতা হচ্ছে। সরাসরি অভিযোগ প্রাক্তন অধিনায়কের।

বিরাটের দেশে ফেরার ইস্যুতে বিতর্ক

বিরাটের দেশে ফেরার ইস্যুতে বিতর্ক

নতুন বছরের জানুয়ারিতেই দুই থেকে তিন হবেন বিরাট-অনুষ্কা। স্ত্রীর সন্তান প্রসবের সময় পাশে থাকার ইচ্ছাপ্রকাশ করে বোর্ডের থেকে বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটি চেয়ে নেন। এই ইস্যুতেই ভারতীয় ক্রিকেটে বিতর্ক তুঙ্গে।

জাহাজ ডোবার সময় বিরাট কেন দেশে

জাহাজ ডোবার সময় বিরাট কেন দেশে

ইতিমধ্যে অ্যাডিলেডে লজ্জার ৩৬ রানে অলআউটের ঘটনার পর ভারতীয় ব্যাটিংয়ের ভরাডুবি অবস্থা। জাহাজ যখন ডুবছে, তখন বিরাট কীভাবে জাতীয় দায়িত্ব ভুলে দেশে ফিরছেন, এই নিয়ে প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী প্রশ্ন তুলে দিয়েছেন।

এবার বোমা ফাটালেন গাভাসকর

এবার বোমা ফাটালেন গাভাসকর

গাভাসকরের অভিযোগ, 'ভারতীয় দলে ভিন্ন ক্রিকেটারের জন্য ভিন্ন নিয়ম। আইপিএলের শেষধাপ চলার সময় বাবা হয়েছেন টি নটরাজন। প্লে অফের সময় তিনি বাবা হন। মরুশহরে ক্রিকেটে ব্যস্ত থাকায় তিনি সন্তানের মুখ দেখতে পারেননি। এরপর জাতীয় দলে সুযোগ পেতে, তাঁকে অস্ট্রেলিয়া যেতে বলা হয়ে। সেখানে ভারতের জার্সিতে ওডিআই ও টি-২০ সিরিজ খেলেন। কিন্তু নটরাজন টেস্টের দলে নেই। এরপরও তাঁকে নেট বোলার হিসেবে টেস্টের সময় অজিভূমে থেকে যেতে বলা হয়েছে। সীমিত ওভারের সিরিজের পর সহজেই নটরাজনকে দেশে ফিরে তাঁর সন্তানের সঙ্গে দেখা করার জন্যে ছুটি দেওয়া যেত।'

বিরাটের নাম না করে খোঁচা

বিরাটের নাম না করে খোঁচা

বিরাটের নাম করে সানি আরও খোঁচা দিয়ে বলেন, 'পরিস্থিতিটা একবার ভেবে দেখুন। সীমিত ওভারের সফল বোলারকে শুধুমাত্র নেটে বোলিং করবে বলে তাঁকে অজিভূমে জানুয়ারির শেষ পর্যন্ত, টেস্ট সিরিজে না মেটা পর্যন্ত রেখে দেওয়া হল। জানুয়ারি শেষে দেশে ফিরে তবেই নটরাজন মেয়ের মুখ দেখতে পারবেন। অন্যদিকে অধিনায়ক প্রথম টেস্ট হওয়ার পরই সন্তান হওয়ার আগেই দেশে ফিরছেন। এটাই ভারতীয় ক্রিকেট। ভিন্ন ক্রিকেটারের জন্য ভিন্ন নিয়ম!'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+