T20 World Cup: বিরাটের ইনিংস থেকে সূর্যের ক্যাচ, ফাইনাল ম্যাচে নজরকাড়া পাঁচটি টার্নিং পয়েন্ট
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ফাইনাচল ম্যাচ প্রথম থেকেই পেণ্ডুলামের মতো দুলল।শেষ পর্যন্ত সাত রানে জিতে বিশ্বজয়ী হল ভারত। ফাইনাল ম্যাচে টার্নিং পয়েন্ট কোনগুলি?
৩৪ রানে ৩ উইকেট হারানোর পর বিরাট কোহলি-অক্ষর প্যাটেলের ব্যাটে ভর করে দুর্দান্ত কামব্যাক করে ভারত। শুরুতে ৩ উইকেট হারানোর পর, পুরোনো কোহলিকে দেখা যায়। পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। চতুর্থ উইকেটে ৭২ রান যোগ করেন বিরাট এবং অক্ষর। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। অবশেষে ফাইনালে চেনা মেজাজেই পাওয়া গেল কিং কোহলিকে। ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেললেন। ছয়টি চার এবং দুটি ছক্কা মারলেন।

টুর্নামেন্টের শুরুতে তাঁর প্রথম একাদশে থাকা নিয়েই অনেকেই প্রশ্ন তুলে ছিলেন। ব্যাট-বল হাতে কার্যকরী ভূমিকা সেইভাবে নিতে না পারায় সমালোচনার মুখে পড়েছিলেন। কিন্তু বিশ্বকাপের শেষ লগ্নে নিজের কার্যকারিত প্রমাণ করলেন অক্ষর প্যাটেল।
একটা সময় জয়ের খুব কাছকাছিতে পৌঁছে গিয়েছিল প্রোটিয়ারা। ২৪ বলে দরকার ছিল ২৬ রান। বিশেষ করে হেইনরিখ ক্লাসেনের ব্যাটে ভর করে। প্রোটিয়া এই মিডল অর্ডার ব্যাটারকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরালেন হার্দিক পাণ্ডিয়া। ২৭ বলে ৫২ রান পাণ্ডিয়ার বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন। সেই সঙ্গে ম্যাচে ফিরল ভারতও।
কিন্তু বাউন্ডারি লাইনে থাকা সূর্য সবাইকে চমকে দিয়ে ক্যাচটা তালুবন্দি করলেন। প্রথমে বল ধরে ব্যালেন্স রাখতে পারেননি বলে বলটি শূন্য ভাসিয়ে নিজে বাউন্ডারির বাইরে চলে যান। এরপর সেই ক্যাচ ফের ধরলেন। সেই ম্যাচে প্যাভিলিয়নে ফেরালেন কিলার মিলারকে। ২০তম ওভারের প্রথম বলে ডেভিড মিলারের যে ক্যাচটা সূর্যকুমার যাদব নিলেন, তা শুধু এই বিশ্বকাপ নয়, ভারতের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ক্যাচ হয়ে থাকল।
অবশ্যই বলতে হবে ভারতীয় পেসারদের দুরন্ত পারফরম্যান্স। বুমরাহ-অর্শদীপ-পাণ্ডিয়া এই তিন পেসারই জয়ের অন্যতম নায়ক। বিশেষ করে ১৮ এবং ১৯ নম্বর ওভারে যেভাবে বোলিং করলেন বুমরাহ এবং অর্শদীপ তাতেই ম্যাচের ভাগ্য বদলে গেল। আর শেষ ওভারে এসে বাকি কাজটা সমাপ্ত করলেন পাণ্ডিয়া।
হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ২০ রান দিয়ে নিলেন ৩ উইকেট। অর্শদীপ সিং ৪ ওভারে ২০ ও জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ১৮ রান দিয়ে নিলেন ২টি করে উইকেট।












Click it and Unblock the Notifications