সচিনের ছোটবেলার ডাকনাম ছিল ‘ম্যাক’, জেনে নিন নামের সেই অজানা কাহিনি

লিটল মাস্টার, মাস্টার ব্লাস্টার, ছোটবাবু। সচিন তেন্ডুলকরকে এই নাম গুলিতেই চেনে ক্রিকেট বিশ্ব। কিন্তু জানেন কী সচিনের ছোটবেলার ডাকনাম কী ছিল?

শৈশবে ক্রিকেট এবং টেনিস উভয় খেলাতেই সমান আগ্রহ ছিল সচিনের। খুদে সচিন জন ম্যাকেনরোর ভক্ত ছিলেন। বিখ্যাত এই টেনিস তারকার খেলার প্রতি ছিল ছোটথেকেই সচিনের ছিল প্রবল আগ্রহ।
মাস্টার ব্লাস্টারের ছোটবেলায় টেনিসের প্রতি ছিল প্রবল প্রেম। সুযোগ পেলেই টেনিস কোর্টে নেমেও পড়তেন। সেই সময় টেনিস বিশ্বে অন্যতম সেরা দুই নাম ছিল বিয়ন বর্গ এবং জন ম্যাকেনরো।সুইডিশ এবং জার্মান টেনিস তারকার দ্বৈরথ ছিল গ্র্যান্ডস্ল্যাম গুলির অন্যতম আর্কষণ।

১

টেনিসের প্রসঙ্গে সচিন একবার বলেছিলেন, 'আমাদের গোটা পাড়া ছিল বিয়ন বর্গের সমর্থক। আমি একমাত্র সমর্থন করতাম জন ম্যাকেনরোকে। আমরা ৩০-৪০ জন একসঙ্গে বসে খেলা দেখতাম। বাকীরা সবাই বর্গের সমর্থনে গলা ফাঁটাত। প্রত্যেকই তাঁকে সমর্থন করত। আমি একমাত্র ছিলাম ম্যাকেনরোর পক্ষে।'

২

জার্মান টেনিস তারকা প্রসঙ্গে সচিন বলেন, 'আমি সব থেকে বেশী পছন্দ করতাম ম্যাকেনরোর ঘাতক মানসিকতা এবং অবিশ্বাস্যভাবে কোনাকুনি শর্ট মারতে পারতেন।আমি যখন বাড়ির সামনে টেনিস খেলতাম তাঁর মতোই মাথায় হেডব্যান্ড পড়ে নিতাম।সেখানেই আমাকে একজন ম্যাকেনরো বলে ডেকে উঠে। তাঁর পর থেকেই আমার ডাক নাম হয়ে যায় ম্যাক।'

৩

টেনিস র্যা কেট নয়, শেষ পর্যন্ত সচিনের হাতে উঠল কাঠের ব্যাটই। ক্রিকেট দেবতা যে তাঁর বরপু্ত্রের জন্যই আসন বরাদ্দ করেছেন। তবে বিশ্ব ক্রিকেটকে শাসন করলেও টেনিসের প্রতি ভালোবাসা কমেনি সচিনের। প্রায়শই তাঁকে দেখা যেত টেনিসের গ্যালারিরে। সচিনের প্রিয় বন্ধুর নামও রজার ফেডেরার।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+