আইপিএল ফাইনাল ও টি২০ বিশ্বকাপের মধ্যে কতদিনের বিরতি পেতে পারেন বিরাট-রোহিতরা?

আইপিএল ফাইনাল ও টি২০ বিশ্বকাপের মধ্যে কতদিনের বিরতি পাবেন বিরাট-রোহিতরা?

করোনা ভাইরাসের আবহে আইপিএলের মতো টি২০ বিশ্বকাপও যে ভারতে বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিসিআই। সোমবার এ কথা নিজে মুখে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন এই ইস্যুতে কেবল আইসিসি-র চূড়ান্ত ঘোষণা বাকি। আলোচ্য টি২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করা হবে শীঘ্র। তার আগে এ সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করে নেওয়া যাক।

ভারতে হচ্ছে না টি২০ বিশ্বকাপ

ভারতে হচ্ছে না টি২০ বিশ্বকাপ

সম্ভাবনা তৈরি হয়েছিল আগেই। সোমবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফে জানিয়ে দেওয়া হয় যে করোনা ভাইরাসের জেরে ভারত থেকে টি২০ বিশ্বকাপও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে হবে টুর্নামেন্ট। আগামী অক্টোবরের কত তারিখ থেকে শুরু হবে প্রতিযোগিতা, তা কয়েকদিন পরেই জানাবে আইসিসি। তবে এ সংক্রান্ত পাওয়া আভাস অনুযায়ী আইপিএল শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই টি২০ বিশ্বকাপ শুরু হবে। ১৪ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বলেও খবর।

দুই সপ্তাহ সময় পাবে টিম ইন্ডিয়া

দুই সপ্তাহ সময় পাবে টিম ইন্ডিয়া

ইংল্যান্ড সফর শেষ করেই সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেলতে যাবেন ভারতীয় ক্রিকেটাররা। টুর্নামেন্ট শেষ হওয়ার পরেও দেশে ফিরতে পারবেন না বিরাট কোহলিরা। কারণ একই মাঠে তাঁদের টি২০ বিশ্বকাপে অংশ নিতে হবে। তবে দুই টুর্নামেন্টের মাঝে প্রস্তুতির জন্য ভারতীয় ক্রিকেটাররা দুই সপ্তাহের লম্বা সময় পাবেন বলে সূত্রের খবর। যদিও তারই মধ্যে মেন ইন ব্লু-কে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে হবে বলে জানানো হয়েছে। আট দলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি ওমানে হতে পারে। মূলপর্বের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে বলে ঠিক হয়েছে।

কর মুকুব নিয়ে সরকারের আশ্বাস

কর মুকুব নিয়ে সরকারের আশ্বাস

যেহেতু টি২০ বিশ্বকাপ ভারতে হচ্ছে না, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার আইসিসিকে টুর্নামেন্টের কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে। করোনা ভাইরাসের আবহে টুর্নামেন্ট চলাকালীন ভারত সহ সব দলের ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে ভারত সরকারের তরফে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডকে উপযুক্ত উদ্যোগ নিতে বলা হয়েছে বলে খবর।

আইপিএল নিয়ে অন্য বোর্ডের সঙ্গে কথা

আইপিএল নিয়ে অন্য বোর্ডের সঙ্গে কথা

করোনা ভাইরাসের আবহে আইপিএলের অবশিষ্ট অংশে ইংল্যান্ডের ক্রিকেটারদের অংশ নিতে দেওয়া হবে না বলে সে দেশের বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। অন্যান্য দেশের বোর্ডও তাদের ক্রিকেটারদের আইপিএল খেলার জন্য ছাড়বে কিনা, তা নিশ্চিত নয়। তবে হাল ছাড়তে রাজি নয় বিসিসিআই। সংযুক্ত আমিরশাহীতে শুরু হতে চলা আইপিএলের শেষ অংশে বিদেশি ক্রিকেটারদের পেতে সংশ্লিষ্ট সব দেশের বোর্ডের সঙ্গে জয় শাহদের কথা চলছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+