অনুশীলন ম্যাচে টিম ধাওয়ান বনাম ভুবি একাদশের জোর লড়াই, ভাইরাল ভিডিও ও ছবি
শ্রীলঙ্কায় অনুশীলন ম্যাচে টিম ধাওয়ান বনাম ভুবি একাদশের জোর লড়াই, ভাইরাল ভিডিও ও ছবি
কথামতোই শ্রীলঙ্কায় নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলতে নেমে পড়ল শিখর ধাওয়ান নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। দুই দলে ভাগ হয় যাওয়া দুই দলের ক্রিকেটারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হয়েছে। যার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কোন ক্রিকেটার কোন দলে খেলছেন, তা জেনে নিন।
|
ব্যাটিং বনাম বোলিং
কলম্বোয় নিভৃতবাস শেষ হয়েছে চার দিন আগে। ফলে তিন দিন আগেই অনুশীলনে নেমে পড়েছে শিখর ধাওয়ান নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। কথামতো সোমবার থেকেই নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচে খেলতে নেমে পড়েছেন হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমাররা। এ সংক্রান্ত বেশকিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ব্যাটিং দলকে পরিচিত গাঢ় নীল রংয়ের জার্সি গায়ে মাঠে নামতে দেখা গিয়েছে। বোলিং দলের ক্রিকেটারদের গায়ে রয়েছে টিম ইন্ডিয়ার অনুশীলন জার্সি।

ধাওয়ান বনাম ভুবনেশ্বর
শ্রীলঙ্কাগামী ভারতীয় দলকে নেতৃ্ত্ব দিচ্ছেন শিখর ধাওয়ান। দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভুবনেশ্বর কুমার। অনুশীলন দলে দুই ক্রিকেটারকে আলাদা দলে খেলতে দেখা গিয়েছে। ব্যাটিং করতে দেখা গিয়েছে শিখর ধাওয়ানকে। আবার হাত ঘুরিয়েছেন ভুবনেশ্বর কুমার। অর্থাৎ লড়াই যে টিম গব্বের বিরুদ্ধে ভুবি একাদশের, তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। ব্যাটিং দলে হার্দিক পান্ডিয়া, মনীশ পান্ডে, ঋতুরাজ গায়েকোয়াড় ও নীতীশ রানার মতো অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশেল দেখা গিয়েছে। অন্যদিকে ভুবনেশ্বরের দলে খেলতে দেখা গিয়েছে ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, পৃথ্বী শ, কৃষ্ণাপ্পা গৌতম, ইশান কিষাণ, রাহুল চাহারদের।
ছবি সৌজন্যে শ্রীলঙ্কা ক্রিকেট

চালিয়ে খেললেন পান্ডিয়া-মনীশ
আজকের প্রস্তুতি ম্যাচে শিখর ধাওয়ান শিবিরের হয়ে চালিয়ে খেলতে দেখা গিয়েছে মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়াকে। আইপিএলে ব্যাট হাতে সাড়া জাগানো ঋতুরাজ গায়কোয়াড়কেও সাবলীলভাবে ব্যাটিং করতে দেখা গিয়েছে। পছন্দের লেগ সাইডে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন শট নিয়েছেন দিল্লি তথা কেকেআরের বাঁ-হাতি ব্যাটসম্যান নীতীশ রানা।
ছবি সৌজন্যে শ্রীলঙ্কা ক্রিকেট

লড়াই করলেন বোলাররা
ম্যাচ স্বাভাবিক ছন্দে বোলিং করতে দেখা গিয়েছে ভুবনেশ্বর কুমাররা। বোলিং দলের হয়ে হাত ঘুরিয়েছেন ক্রুনাল পান্ডিয়া। আইপিএল কাঁপানো রাহুল চাহারকেও ভুবি একাদশের হয়ে হাত বল করতে দেখা গিয়েছে। বোলিং করেছেন কৃষ্ণাপ্পা গৌতমও। দলের হয়ে উইকেটকিপিং করতে দেখা গিয়েছে তরুণ ইশান কিষাণকে। ফিল্ডিং দলের অন্যতম সদস্য ছিলেন পৃথ্বী শ।
ছবি সৌজন্যে শ্রীলঙ্কা ক্রিকেট

কে কত রান করলেন
যতটুকু খবর পাওয়া গিয়েছে সে অনুযায়ী ৩০-এর বেশি রান করেছেন ঋতুরাজ গায়েকোয়াড়। ৬৩ রান করেছেন মনীশ পান্ডে। যা দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক। অনুশীলন ম্যাচে সূর্যকুমার যাদব, দেবদত্ত পাড়িক্কল ও পৃথ্বী শ-র ব্যাট থেকে অর্ধশতরান এসেছে বলে খবর।












Click it and Unblock the Notifications