অ্যাডিলিডে স্টার্ক-কামিন্স ঝড়ে ধুয়েমুছে সাফ ভারত, ২৪৪ রানে শেষ প্রথম ইনিংস
স্টার্ক-কামিন্স ঝড়ে ধুয়েমুছে সাফ ভারত, ২৪৪ রানে শেষ প্রথম ইনিংস
মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের ঝড়ে ধুয়েমুছে সাফ হয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। অ্যাডিলেড টেস্টের প্রথং ইনিংসে ২৪৪ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনে অজি বোলারদের সামনে বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারলেন না ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রণ অশ্বিনরা। কার্যত উইকেট ছুড়ে সাজঘরে দলের কাজ কঠিন করে দিলেন টিম ইন্ডিয়ার টেল-এন্ডাররাও।

বৃহস্পতিবার থেকে শুরু হয়া অ্যাডিলেডের দিন-রাতের টেস্টে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট দল। কোনও রান না করেই ইনিংসের দ্বিতীয় বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান পৃথ্বী শ। দ্বিতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে চেতেশ্বর পূজারার ৩২ রানে পার্টনারশিপ হয়। ১৭ রান করে আউট হন মায়াঙ্ক। ১৬০ বলে ৪৩ রান করেন পূজারা। এরপর অধিনায়ক বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের মধ্যে ৭৮ রানের পার্টনারশিপ হয়।
রানিং বিটুইন দ্য উইকেটে ভুল বোঝাবুঝির কারণে বিপর্যয় ঘটে যায়। ৭৪-এর স্কোর রান আউট হয়ে যান বিরাট। ৪২ করে সাজঘরে ফিরে যান রাহানেও। এরপর ভারতীয় ব্যাটিংয়ে কার্যত ধস নেমে যায়। দ্বিতীয় দিনেওও সেই ধারা অব্যাহত থাকে। ১৬ রান করে আউট হন হনুমা বিহারী। ১৫ এবং ৯ রান করে সাজঘরে ফিরে যান যথাক্রমে রবিচন্দ্রণ অশ্বিন ও ঋদ্ধিমান সাহা।
অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করা মিচেল স্টার্ক প্রথম ইনিংসে ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন দুর্দান্ত ছন্দে থাকা প্যাট কামিন্স। একটি করে উইকেট নেন জোশ হ্যাজেলউড ও নাথান নায়ন।












Click it and Unblock the Notifications