ইংল্যান্ড সিরিজের আগে টিম ইন্ডিয়ার সদস্যদের মূল্যবান নির্দেশ বিসিসিআইয়ের!

ইংল্যান্ড সিরিজের আগে টিম ইন্ডিয়ার সদস্যদের মূল্যবান নির্দেশ বিসিসিআইয়ের!

বুধবার টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি খেলতে ভারতে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। আর কিছু দিনের মধ্যেই দুই দলের মধ্যে মোকাবিলা শুরু হবে। তার আগে ভারতীয় ক্রিকেটারদের অতি মূল্যবান নির্দেশ দিল বিসিসিআই। করোনা ভাইরাসের আবহে যা অতি গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিসিসিআইয়ের নির্দেশ

বিসিসিআইয়ের নির্দেশ

সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার জন্য চেন্নাইয়ের হোটেলে ওঠার আগে টিম ইন্ডিয়ার প্রতি সদস্যকে কোভিড ১৯ পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বিসিসিআই। দলের ডাক্তার অভিজিৎ সালভি সাফ জানিয়ে দিয়েছেন, টেস্ট রিপোর্ট নেগেটিভ আসবে, তাঁরাই জৈব সুরক্ষা বলয়ে থাকতে পারবেন।

ভারত বনাম ইংল্যান্ড

ভারত বনাম ইংল্যান্ড

আগামী ৫ ফেব্রুয়ারি ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে ম্যাচ। একই মাঠে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্টও অনুষ্ঠিত হবে। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ম্যাচ।

কবে ভারতে আসছে ইংল্যান্ড

কবে ভারতে আসছে ইংল্যান্ড

এখনও পর্যন্ত যা খবর আগামী ২৭ জানুয়ারি বা বুধবার ভারতে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। শ্রীলঙ্কা থেকে বিশেষ বিমানে সরসারি চেন্নাই পৌঁছবেন জো রুটরা। সেখানে তাঁদের হোটেল কোয়ারেন্টাইনে রাখা হবে বলে বিসিসিআই সূত্রে খবর।

হোটেল কোয়ারেন্টাইনে থাকবে ইংল্যান্ড

হোটেল কোয়ারেন্টাইনে থাকবে ইংল্যান্ড

শ্রীলঙ্কা সফরে থাকা ইংল্যান্ড ক্রিকেট দল ইতিমধ্যেই সে দেশে ১৪ দিনের কোয়ারেন্টাইন বিধি মেনে ফেলেছে। তাই বলে জো রুটরা ভারতে ছাড় পাবেন, এমন ভাবার কোনও কারণ নেই। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে বিসিসিআই জানিয়ে দিয়েছে, চেন্নাইতে অন্তত ছয় দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতেই হবে ইংল্যান্ড ক্রিকেট দলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+