অস্ট্রেলিয়া সফরের বায়ো সিকিওর বাবলস নিয়ে কোন ইচ্ছার কথা জানালেন বিরাট!
অস্ট্রেলিয়া সফরের বায়ো সিকিওর বাবলস নিয়ে কোন ইচ্ছার কথা জানালেন বিরাট!
সংযুক্ত আরব আমিরশাহীতে চলতে থাকা আইপিএল শেষ হচ্ছে ১০ নভেম্বর। এরপর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে দুই দেশের প্রতিযোগিতা। তার আগে করোনা ভাইরাসের কথা মাথায় রেখে ক্যাঙারুর দেশে বায়ো সিকিওর পরিবেশে বাধ্যতামূলকভাবে বেশকিছু দিন কাটাতে হবে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। তার মেয়াদ কমানোর আবেদন জানালেন অধিনায়ক বিরাট কোহলি।

২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। চার থেকে আট ডিসেম্বর পর্যন্ত দুই দলের মধ্যে চারটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলা হবে। ১৭ ডিসেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ শুরু হবে। অ্যাডিলেড ওভালে দুই দলের মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। সেটি গোলাপি বলে খেলা হবে। ২৬ ডিসেম্বর, ৭ এবং ১৫ ডিসেম্বর ভারত ও অস্ট্রলিয়ার মধ্যে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ টেস্ট হবে।
এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে তাতে চলতি আইপিএল শেষ হওয়ার পর দুবাই থেকেই অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। করোনা ভাইরাসের আবহে ক্যাঙারুর দেশে পৌঁছে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতেই হবে। মেনে চলতে হবে বায়ো সিকিওর বাবলসের নিয়ম। তা নিয়েই নিজের ইচ্ছার কথা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।
নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলবে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। প্রায় ৮০ দিনের এই সফরে অংশ নেওয়া টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা এমনিতেই মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত থাকবেন। তার আগে বায়ো সিকিওর বাবলসের নিয়ম দলের খেলোয়াড়দের মনে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন অধিনায়ক বিরাট কোহলি।
গত ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হয়েছে ২০২০ সালের আইপিএল। টুর্নামেন্ট শুরুর প্রায় দুই সপ্তাহ আগে আরব দেশে পৌঁছে যেতে হয় সব দলের ক্রিকেটারদের। এক সপ্তাহের আইসোলেশনে থাকার পর ক্রিকেটাররা নিজ নিজ শিবিরের হয়ে অনুশীলনে নামার সুযোগ পান। সেই অনুভূতি থেকে অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইন পর্ব লঘু করার আবেদন জানিয়েছেন টিম ইন্ডিয়ার নেতা।












Click it and Unblock the Notifications