T20 World Cup: টি২০ বিশ্বকাপে সর্বাধিক রান ও সবচেয়ে বড় জয়ের রেকর্ড কাদের দখলে? ভারত রয়েছে কত নম্বরে?
T20 World Cup: টি২০ বিশ্বকাপে দলগত সর্বাধিক রান ও রানের নিরিখে সবচেয়ে বড় জয়। এই দুটি রেকর্ডই রয়েছে শ্রীলঙ্কার দখলে। দ্বিতীয়টি ভাঙা কঠিন হলেও প্রথম রেকর্ডটি এবার ভেঙে যেতেই পারে।
এবারের আইপিএলে সর্বাধিক দলগত রানের রেকর্ড একাধিকবার ভেঙেছে সানরাইজার্স হায়দরাবাদ। নয়া রেকর্ড ৩ উইকেটে ২৮৭। ফলে প্রশ্ন উঠছে, টি২০ বিশ্বকাপে কি এবার তিনশো রান উঠবে?

গত বছর হাংঝৌ এশিয়ান গেমসে নেপাল ৩ উইকেটে ৩১৪ তুলেছিল, মঙ্গোলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ জেতে ২৭৩ রানে। টি২০ আন্তর্জাতিকে এটিই সবচেয়ে বড় জয়। টি২০ আন্তর্জাতিকে আর কোনও দল তিনশো বা তার উপর রান তুলতে পারেনি।
এবারের টি২০ বিশ্বকাপে যে প্রস্তুতি ম্যাচগুলি হয়েছে তাতে একটি ম্যাচেই দুশোর উপর রান উঠেছে। ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ২৫৭ তুলেছিল, অস্ট্রেলিয়া ৯ জন ব্যাটার খেলায়, তারা তোলে ৭ উইকেটে ২২২। টি২০ বিশ্বকাপে সর্বাধিক দলগত রান শ্রীলঙ্কার। ২০০৭ সালে জোহানেসবার্গে কেনিয়ার বিরুদ্ধে তারা তুলেছিল ৬ উইকেটে ২৬০।
টি২০ ফরম্যাটে এখন অনেক বদল এসেছে। আইপিএলে ইমপ্যাক্ট সাব থাকায় বাড়তি সুবিধা পেয়েছে দলগুলি। এবারের আইপিএলে সানরাইজার্সের রেকর্ড ২৮৭ বাদ দিলেও অরেঞ্জ আর্মিই ৩ উইকেটে ২৭৭, ৭ উইকেটে ২৬৬ তুলেছে। কেকেআর তুলেছিল ৭ উইকেটে ২৭২। আবার কেকেআর ৬ উইকেটে ২৬১ তুলেও হেরেছে পাঞ্জাব কিংসের (২ উইকেটে ২৬২) কাছে।
টি২০ বিশ্বকাপে সর্বাধিক দলগত রানের নিরিখে শ্রীলঙ্কার পরেই রয়েছে ইংল্যান্ড। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ উইকেটে ২৩০ তুলে জিতেছিল। দক্ষিণ আফ্রিকা ওই ম্যাচে তুলেছিল ৪ উইেটে ২২৯। ম্যাচটি হয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
ভারত টি২০ বিশ্বকাপে দলগত সর্বাধিক রানের তালিকায় রয়েছে চার ও ছয় নম্বরে। মেন ইন ব্লু দু-বারই দুশোর উপর রান করেছে টি২০ বিশ্বকাপে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ডারবানে ৪ উইকেটে ২১৮ তুলে জিতেছিল ১৮ রানে। ২০২১ সালে আবু ধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে ২ উইকেটে ২১০ তুলে জেতে ৬৬ রানে।
টি২০ বিশ্বকাপে মোট ১৪টি ইনিংসে দুশো বা তার বেশি রান উঠেছে। এবার শ্রীলঙ্কার দলগত সর্বাধিক রানের রেকর্ড অক্ষত থাকে কিনা সেটাই দেখার। যে ম্যাচে শ্রীলঙ্কা সর্বাধিক রান করেছিল, সেই ম্যাচটি তারা জেতে ১৭২ রানে। যা টি২০ বিশ্বকাপে রানের নিরিখে সবচেয়ে বড় জয়।
এ ছাড়া আরও চারবার বিভিন্ন দল শতাধিক রানে জিতেছে। দক্ষিণ আফ্রিকা ২০০৯ সালে স্কটল্যান্ডকে ১৩০ রানে, আফগানিস্তান ২০২১ সালে স্কটল্যান্ডকে ১৩০ রানে, ইংল্যান্ড ২০১২ সালে আফগানিস্তানকে ১১৬ রানে এবং ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে ১০৪ রানে হারিয়েছিল। ভারত ২০১২ সালে ইংল্যান্ডকে হারিয়েছিল ৯০ রানে।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা












Click it and Unblock the Notifications