T20 World Cup Statistics: টি২০ বিশ্বকাপে ভারতকে সবচেয়ে বেগ দিয়েছে কারা? কাদের বিরুদ্ধে দমদার পারফরম্যান্স?
T20 World Cup Statistics: টি২০ বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে কাল থেকে (মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুসারে)। ভারতীয় সময় অনুসারে টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ রবিবার ভোরে।
কালই আবার ভারত টি২০ বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে একনজরে দেখে নেওয়া যাক কোন দলের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স কেমন।

টি২০ বিশ্বকাপে ভারত তিনটি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। জিততে পারেনি একটিতেও। শ্রীলঙ্কাকেও টি২০ বিশ্বকাপে একবারও হারাতে পারেনি ভারত। ২টি ম্যাচের ২টিতেই হেরেছে। তার মধ্যে একটি ২০১৪ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মেন ইন ব্লু টি২০ বিশ্বকাপে খেলেছে চারটি ম্যাচ। তার মধ্যে জয় ১টিতে, হার ৪টিতে। ২০১৬ সালে দেশের মাটিতে টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে ক্যারিবিয়ান বাহিনীর কাছে হেরেছিল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি দ্বৈরথে ভারতের জয় ২টিতে। ২০২২ সালের টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড ১০ উইকেটে হারায় ভারতকে।
বাংলাদেশের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে ভারত চারটি ম্যাচের চারটিতেই জিতেছে। আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি সাক্ষাতে তিনটিতেই জয় এসেছে। জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস, নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১টি করে ম্যাচ খেলে তাতে জিতেছে ভারত। স্কটল্যান্ডের বিরুদ্ধে ২টি ম্যাচে ভারতের জয় ১টিতে, ১টি পরিত্যক্ত।
টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত পাঁচটি ম্যাচ খেলেছে, জিতেছে তিনটিতে, হার ২টিতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে ৬টি দ্বৈরথে ভারত জিতেছে চারটিতে, হার ২টিতে। পাকিস্তানের বিরুদ্ধে ভারত ৭টি ম্যাচ খেলেছে টি২০ বিশ্বকাপে, জিতেছে ৬টিতে, হার ১টিতে। ২০০৭ সালে পাকিস্তানকে হারিয়েই টি২০ বিশ্বকাপ জেতে ভারত।
২০০৭ সালে টি২০ বিশ্বকাপ জেতার পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। ২০০৯, ২০১০, ২০১২ ও ২০২১ সালের টি২০ বিশ্বকাপে ভারত বিদায় নিয়েছিল দ্বিতীয় রাউন্ড থেকেই। ২০১৪ সালে রানার-আপ হয়। ২০১৬ ও ২০২২ সালের টি২০ বিশ্বকাপে সেমিফাইনালের বাধা টপকাতে পারেনি।
টি২০ বিশ্বকাপে ভারত মোট ৪৪টি ম্যাচ খেলেছে। জিতেছে ২৭টি, হার ১৫টিতে। একটিতে টাই হলেও শেষ অবধি বোল আউটে জেতে ভারত। ১টি ম্যাচ পরিত্যক্ত।












Click it and Unblock the Notifications