T20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে ক্যাপ্টেন রোহিতের পারফরম্যান্স চমকপ্রদ, এক নজরে দেখে নিন ম্যাচের ফলাফলগুলি
আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের রেকর্ড অত্যন্ত ভালো। একদিনের বিশ্বকাপ হোক টি২০ প্রতিপক্ষ পাকিস্তান থাকলেই জ্বলে উঠেন ভারতীয় ক্রিকেটাররা। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় এশিয়ার চির প্রতিপক্ষ দুই দেশ মুখোমুখি হয় মূলত আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপে। অধিনায়ক হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের ট্রাক রেকর্ড অত্যন্ত ভালো।
এখন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ৯টি ম্যাচে(টি২০ ও একদিন মিলিয়ে) ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। এরমধ্যে সাতটি ম্যাচেই জয় এনে দিয়েছেন দলকে। একটি ম্যাচে হেরেছেন একটি ম্যাচে ফলাফল হয়নি। অর্থ্যাত চির প্রতিপক্ষ দেশের বিরুদ্ধে ক্যাপ্টেন রোহিতের পারফরম্যান্স বেশ নজরকাড়া।

রবিবার প্রথমে ব্যাট করে ১১৯ রানেই অলআউট হয়ে যায় ভারতীয় দল। কিন্তু বুমরাহদের বোলিং বিক্রমে জয় পায় ভারত। বিশেষ করে পেস বোলারদের যেভাবে ব্যবহার করলেন রোহিত, তাতে ক্যাপ্টেনের প্রসংশা করতেই হবে। আইপিএল হোক বা ভারতীয় দল টি২০ ফর্ম্যাটে বুমরাহ নামক অস্ত্রকে ব্যবহার করাটা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন রোহিত।
এরআগে ১৪ অক্টোবর ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ৭ উইকেটে জয় পেয়েছিল। ১৯১ রানেই অলআউট হয়ে যায় পাক দল ,জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া।সেই ম্যাচেও সেরা হয়েছিলেন বুমরাহ।
২০২৩ সালে এশিয়া কাপে দুই বার ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচ হয়েছিল, গ্রুপ পর্বের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও সুপার সিক্সের ম্যাচে পাকিস্তানকে ২২৮ রানে পরাজিত করে ভারত।
২০২২ সালের ২৩ অক্টোবর টি২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচটি এই দুই দেশের মধ্যে টি২০ ফরম্যাটে সবচেয়ে ম্যাচগুলির প্রতিযোগিতার একটি ছিল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রান করে পাকিস্তান। জবাবে, ভারত শুরুর দিকে উইকেট হারানোর পরে লড়াই করছিল কিন্তু কোহলি-পাণ্ডিয়া জুটি ভারতকে খেলায় ফিরিয়ে আনে, কোহলির ১৮ বলে ৪৮ রানের সৌজন্যে ভারত ম্যাচ জিতে নেয়।
২০২২ সালে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে অধিনায়ক রোহিত একবারই হারেন পাকিস্তানের বিরুদ্ধে। দুবাইতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮১ রান তুললেও পাকিস্তান লক্ষ্য পূরণ করে নেয় ৫ উইকেটে। যদিও সেই টুর্নামেন্টে আরও একটি ম্যাচে ভারত ৫ উইকেটে জয় হাসিল করে।
২০১৮ সালে এশিয়া কাপে রোহিতের নেতৃত্বে খেলে ভারত। সেই টুর্নামেন্টেও গ্রুপ পর্বের ম্যাচে ভারত ৮ উইকেটে হারায় পাকিস্তানকে।












Click it and Unblock the Notifications