T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে আইসিসি টিভিতে অভিষেক AI-এর, ধারাভাষ্যকারদের তালিকা তারকাখচিত
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের সম্প্রচারে এই প্রথম ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বহা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI)। এ কথা জানিয়েছে আইসিসি।
আইসিসি টিভিতে এআই প্রযুক্তির ব্যবহারে চমক দেবে আইসিসি। ক্রিকেটবিশ্ব এই প্রথম সাক্ষী থাকবে এআই সাপোর্টেড ভার্টিক্যাল ফিডের।

টি২০ বিশ্বকাপ চলবে ২৮ দিন ধরে। থাকবে ৫৫টি ম্যাচ। ম্যাচের শুরু, বিরতি ও শেষে বিশেষ শো-র বন্দোবস্ত করা হবে। গত বছর বিশ্বকাপে ভার্টিক্যাল ৯:১৬ অনুপাতে কভারেজে সাফল্যের পর এবার এআই সাপোর্টেড ভার্টিক্যাল ফিড দেখা যাবে আইসিসি টিভিতে। যা মোবাইলে খেলা দেখার ক্ষেত্রে আলাদা অনুভূতি এনে দেবে দর্শকদের কাছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের ৯টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচগুলি। যে ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রয়েছে রবি শাস্ত্রী, নাসের হুসেন, ইয়ান স্মিথ, মেল জোন্স, হর্ষ ভোগলে ও ইয়ান বিশপের নাম।
এ ছাড়াও রয়েছেন রিকি পন্টিং, সুনীল গাভাসকর, ম্যাথু হেডেন, রামিজ রাজা, ইয়ন মর্গ্যান, অ্যারন ফিঞ্চ, টম মুডি, ওয়াসিম আক্রম, দীনেশ কার্তিক, ইবোনি রেইনফোর্ড-ব্রেন্ট, স্যামুয়েল বদ্রি, কার্লোস ব্রেথওয়েট, স্টিভ স্মিথ, লিসা স্টালেকররা। আমেরিকার ধারাভাষ্যকার জেমস ও'ব্রায়েন এই প্রথম টি২০ বিশ্বকাপের আসরে ধারাভাষ্য দেবেন।
ডেল স্টেইন, গ্রেম স্মিথ, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কেটি মার্টিনরাও ধারাভাষ্যের পাশাপাশি বিশেষজ্ঞের মতামত দেবেন। এ ছাড়াও থাকছেন এম বাঙ্গোয়া, নাতালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালিসন মিচেল, অ্যালান উইলকিন্স, ব্রায়ান মুরগাট্রয়েড, মাইক হেসম্যান, ইয়ান ওয়ার্ড, আতাহার আলি খান, রাসেল আর্নল্ড, নিল ও'ব্রায়েন, কাস নাইডু ও ড্যারেন গঙ্গা।
অ্যারন ফিঞ্চ বলেন, ২০টি দলকে নিয়ে চিত্তাকর্ষক প্রতিযোগিতা হতে চলেছে। ২০২১ সালে আমি অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে টি২০ বিশ্বকাপ এনে দিতে পারায় গর্বিত। এই ফরম্যাটে খেতাব জিততে কতটা পরিশ্রম করতে হয় তা জানি। ধারাভাষ্যে সেই অভিজ্ঞতা ভাগ করে নিতে চাইব।
নিজের দেশে টি২০ বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে থাকতে পেরে খুশি ওয়েস্ট ইন্ডিজকে টি২০ বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে অবদান রাখা কার্লোস ব্রাথওয়েট। আইপিএল খেলে অবসর নেওয়া দীনেশ কার্তিক বলেন, ২০টি দল, ৫৫টি ম্যাচ, নতুন কয়েকটি স্টেডিয়ামের দারুণ কম্বিনেশন এবারের বিশ্বকাপ। আমি ধারাভাষ্যকারের ভূমিকা পালন করতে মুখিয়ে রয়েছি। উচ্চমানের কমেন্ট্রি টিম, সেই সঙ্গে সম্প্রতি যাঁদের সঙ্গে খেলেছি তাঁদের খেলার বিশ্লেষণ আরও চিত্তাকর্ষক করেছে বিষয়টিকে। উল্লেখ্য, কার্তিক এবারের টি২০ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখলেও তা বাস্তবায়িত হয়নি। স্টিভ স্মিথও অস্ট্রেলিয়া দলে সুযোগ পাননি, তিনিও ধারাভাষ্যকারের ভূমিকা পালন করবেন।
-
১৯টি রাজ্য ও কেন্দ্র তাঁর বিরুদ্ধে একজোট হয়েছে, তিনি একা লড়ছেন, দাবি মমতার -
SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের অন্তর্বর্তীকালীন আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট -
ওয়াংখেড়েতে মুম্বইকে ১৮ রানে হারিয়ে দাপুটে জয় বেঙ্গালুরুর -
বাড়বে গরম, তবে পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কী আপডেট উত্তরবঙ্গের? -
হরমুজ আটকালেই পাল্টা হামলার হুমকি ইরানের, কী করবে আমেরিকা? -
'ইরান ফিরুক, না ফিরুক, কিছু যায় আসে না', বৈঠক ভেস্তে গেলেও তেহরানকে চমকে চলেছেন ট্রাম্প -
নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী, বিহারে বিজেপি যুগ শুরু -
পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমছে না, বাজার খুলতেই শেয়ার বাজারে বিরাট পতন, উধাও কয়েক লক্ষ কোটি টাকা -
'বোমের জবাব ব্যালটে দিন', বীরভূমের সভা থেকে তৃণমূলকে সরাতে আবেদন অমিত শাহের -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর!








Click it and Unblock the Notifications