অ্যাডিলেডে ভারতের ঈর্ষণীয় ট্র্যাক রেকর্ড, ইংল্যান্ডের বিরুদ্ধে চাহালের প্রত্যাবর্তনের জোরালো সম্ভাবনা কেন?

টি ২০ বিশ্বকাপ জয় ভারত আর দুই কদম দূরে। বৃহস্পতিবার ফেভারিট হিসেবেই দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামবে রোহিত শর্মার দল। তার আগেরদিনই নির্ধারিত হয়ে যাবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে কারা ফাইনালে যাচ্ছে। আজই মেলবোর্ন থেকে অ্যাডিলেডে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ভারতের একাদশে দেখা যেতে পারে যুজবেন্দ্র চাহালকে।

অ্যাডিলেডে ভারতের ঈর্ষণীয় ট্র্যাক রেকর্ড

(ছবি- যুজবেন্দ্র চাহালের ইনস্টাগ্রাম স্টোরি)

অক্ষর প্যাটেল জিম্বাবোয়ে ম্যাচে কাঙ্ক্ষিত পারফরম্য়ান্স উপহার দিতে পারেননি। যুজবেন্দ্র চাহাল এমনিতেই উইকেট-টেকার। ব্রেক থ্রু দিতে পারদর্শী। তার উপর সেমিফাইনালে চাহালের খেলার সম্ভাবনা বাড়াচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ট্র্যাক রেকর্ড। টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারে ৬৯টি ম্যাচে চাহাল ৮৫টি উইকেট নিয়েছেন। সবচেয়ে বেশি উইকেট শ্রীলঙ্কার বিরুদ্ধে। ১০ ম্যাচে ২০টি উইকেট। তার পরেই তালিকায় রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে চাহাল ১১টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। উইকেট নিয়েছেন ১৬টি, সেরা বোলিং ২৫ রানের বিনিময়ে ৬ উইকেট। গড় ২১.১২, ইকনমি ৮,০৪।

গত জুলাই মাসে চাহাল ইংল্যান্ডে দুটি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। সাউদাম্পটনে ৪ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। এরপর বার্মিংহ্যামে ২ ওভারে ১০ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ২ উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে চাহালের সেরা বোলিং ২০১৭ সালে বেঙ্গালুরুতে। সেই ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়ে তিনি তুলে নিয়েছিলেন ৬টি উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে চাহাল তিনটি ম্যাচ খেলেছেন। ২০২০ সালের অস্ট্রেলিয়া সফরে। ডাউন আন্ডারে তাঁর চারটি উইকেট রয়েছে। সেরা বোলিং ক্যানবেরায়, ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট।

এদিকে, মেলবোর্ন থেকে আজই ভারতীয় দল পৌঁছে গিয়েছে অ্যাডিলেডে। অ্যাডিলেড ওভালে বাংলাদেশ-পাকিস্তান ম্য়াচে উইকেটে স্পিনাররা সাহায্য পেয়েছেন। ভারত কম্বিনেশন চূড়ান্ত করবে উইকেট দেখেই। তবু অক্ষর সেভাবে কার্যকরী না হওয়ায় চাহালের প্রত্যাবর্তনের সম্ভাবনা বেশি। সেই সম্ভাবনা উড়িয়ে দেননি হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানিয়েছেন, পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী প্রথম একাদশ ঠিক করা হবে। এদিন টিম হোটেলে ভারতীয় দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অনেক ভক্ত। বিরাট কোহলি ও অর্শদীপ সিংকে নিয়েই বেশি উন্মাদনা লক্ষ্য করা যায়। ভারতীয় দলকে স্বাগত জানাতে কেউ কেউ বাদ্যযন্ত্রও নিয়ে এসেছিলেন। ভারতের অ্যাডিলেড ওভালের পরিসংখ্যান ঈর্ষণীয়। অস্ট্রেলিয়ার এই মাঠে ভারত কোনও টি ২০ আন্তর্জাতিকেই হারেনি। ২০১৬ সালে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। এরপর চলতি বিশ্বকাপে অ্যাডিলেড ওভালেই ভারত জয় পেয়েছে বাংলাদেশের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+