অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে নেই টিম ইন্ডিয়ার ডান হাতি ফাস্ট বোলার! পরিবর্ত কি বাঁ-হাতি?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে নেই উমেশ! পরিবর্ত কাকে করা হবে?

মেলবোর্নের বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। তবু তারই মধ্যে ভূমিকম্পের মতো টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমকে কাঁপিয়ে দিল এক দুঃসংবাদ। মহম্মদ শামির পর হয়তো উমেশ যাদবকেও বর্ডার-গাভাসকর ট্রফি থেকে হারাতে বসেছে ভারতীয় ক্রিকেট দল। সেক্ষেত্রে তাঁর পরিবর্ত কে হতে পারেন।

তৃতীয় টেস্টে নেই উমেশ!

তৃতীয় টেস্টে নেই উমেশ!

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলার সময় পায়ের পেশীতে চোট পান উমেশ যাদব। যন্ত্রণায় কাতর এই ভারতীয় ফাস্ট বোলার ম্যাচের তৃতীয় দিন এক ওভারও বল করতে পারেননি। ফলে তাঁকে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর।

চতুর্থ টেস্টে খেলবেন কি উমেশ

চতুর্থ টেস্টে খেলবেন কি উমেশ

টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট সূত্রে খবর উমেশ যাদবের পায়ের স্ক্যান রিপোর্ট এসে গিয়েছে। যা বলা হয়েছে তাতে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলতে পারবেন না। তবে চতুর্থ টেস্টে উমেশের খেলার সম্ভাবনা প্রবল বলেও জানানো হয়েছে। ব্রিসবোন টেস্টের আগে কমপক্ষে দুই সপ্তাহ বিশ্রাম পাবেন উমেশ। তা যথেষ্ট বলে জানানো হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট শুরু হওয়ার কথা ২০২১ সালের ১৫ জানুয়ারি। ৭ জানুয়ারি থেকে শুরু হবে তৃতীয় টেস্ট।

কাকে দলে নেওয়া হতে পারে

কাকে দলে নেওয়া হতে পারে

উমেশ যাদবকে বিশ্রামে পাঠানো হলে, তৃতীয় টেস্টে ভারতীয় দলে তরুণ টি নটরাজনকে অন্তর্ভূক্ত করা হতে পারে বলে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট সূত্রে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে সীমিত ওভারের সিরিজে ঝকঝকে পারফরম্যান্স করেছিলেন তরুণ বাঁ-হাতি ফাস্ট বোলার। যদিও টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে এখনই হয়তো টি নটরাজনের জায়গা হবে না। সেক্ষেত্রে তৃতীয় টেস্টে নভদীপ সাইনির অভিষেক ঘটতে পারে।

শামির পরিবর্তে সিরাজ

শামির পরিবর্তে সিরাজ

হাতের চোটে বর্ডার-গাভাসকর ট্রফি থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। পরিবর্তে ভারতীয় দলের হয়ে প্রথম বার মাঠে নেমে মেলবোর্ন টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+