দুরন্ত পারফরম্যান্স করে সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত হল সূর্যকুমার, হরমনপ্রীতের
সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হল সূর্য কুমারের যাদব এবং হরমনপ্রীত কৌরের। ইতিহাস সৃষ্টি করে উইজডেনের বিচারে প্রথম ভারতীয় মহিলা হিসাবে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন হরমনপ্রীত। অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষসেরা নির্বাচিত হয়েছে সূর্যকুমার যাদব।
ব্যাট হাতে চলতি মরসুমে দুজনেই অত্যন্ত সফল। স্বভাবতই জনপ্রিয় এই ক্রিকেট পত্রিকার বিচারে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেলেন দুই ভারতীয় তারকা। মেন ইন ব্লুর তারকা সূর্যকুমার যাদব বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান।


হরমনপ্রীতের নেতত্বে ভারতীয় মহিলা দল দুরন্ত পারফরম্যান্স করে।২০২২ সালে ২৩ বছর পর প্রথমবারের জন্য দলটি ইংল্যান্ডে একদিনের সিরিজ জিতেছিল ভারতীয় মহিলা দল। পাশাপাশি তাঁর নেতৃত্বে ভারতীয় দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় এবং বার্কিংহাম কমনওয়েলথ গেমসে রূপোর পদকও জিতেছিল।হরমনপ্রীতের ব্যক্তিগত পারফরম্যান্সও বেশ নজরকাড়া। ১৭টি একদিনের ম্যাচ খেলে ৭৫৪ রান করেন। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৪৩ রান।

২০২১ সালে ভারতীয় বোলার জসপ্রীত বুমরাহ, অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও , ডেভন কনওয়ে, অলি রবিনসন এবং প্রোটিয়া মহিলা অধিনায়ক ডেন ভ্যান নিকের্ক এই ৫ জন সেরা ক্রিকেটারের মনোনীত হয়েছিলেন।












Click it and Unblock the Notifications