BCCI Awards: বোর্ডের অনুষ্ঠানে গায়ক গাভাসকর, গিটার হাতে রকস্টার মহিলা তারকা ক্রিকেটার
চার বছর পর মঙ্গলবার রাতে হায়দরাবাদে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কোভিড পর্বের পর এই প্রথমবার বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল। ফলে গত চার বছরের জমে থাকা সব পুরস্কার প্রদান করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন।
বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনকৃতি সম্মানে ভূষিত হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। একদিকে যেমন জীবনকৃতি সম্মান পেলেন অন্যদিকে ১৯৮৩ সালে তাঁর বিশ্বকাপজয়ী দলের সতীর্থ সুনীল গাভাসকর আবার সুরের মূর্ছনায় ভাসিয়ে নিয়ে গেলেন সকলকে। ব্যাট হাতে তাঁর বিক্রম দেখেছে বিশ্ব ক্রিকেট, সংগীতেও যে সানি কোনও অংশে কম যান না তা বুঝিয়ে দিলেন।

তবে চমক আরও ছিল। মঞ্চ গাভাসকর শুধু একাই গান গাইলেন না। তাঁর সঙ্গী হলেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার জেমাইমা রদ্রিগেস। গিটার হাতে রীতিমতো রকস্টার মেজাজে ধরা দিলেন ভারতীয় মহিলা দলের এই তারকা ক্রিকেটার। পেশাদার ক্রিকেটার হলেও জেমাইমা যে সংগীতের চর্চা ছাড়েননি তা বোর্ডের এই অনুষ্ঠান মঞ্চ থেকেই বুঝিয়ে দিলেন।
জেমাইমার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ঘাঁটলে একাধিক ছবি এবং ভিডিও তাঁকে গিটার হাতে দেখা যাবে। যখন ক্রিকেট খেলা থাকে না, তখন বাড়িতে বসে পড়েন গিটার নিয়ে। গান করে ইনস্টাগ্রামে রিল করেন। আবার বাসে করে খেলতে যাওয়ার আগেও তাঁকে গিটার হাতে সতীর্থদের সামনে গাইতে দেখা যায়।
Naman Awards is all about celebrating Indian Cricket, and the legendary Mr. Sunil Gavaskar, and the Rockstar, Ms. @JemiRodrigues, are taking it a notch higher tonight —an unforgettable melange of cricket and music. 🏏🎸🎶 #NamanAwards pic.twitter.com/FZEdGIuKm1
— BCCI (@BCCI) January 23, 2024
বোর্ডের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ভারতীয় ক্রিকেটের উদযাপন। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর এবং রকস্টার জেমাইমা রদ্রিগেস ভিন্ন মেজাজে দেখা গেল। তাঁরা ক্রিকেট এবং সংগীতের মিশ্রণ ঘটিয়ে দিলেন। ' সানি কিন্তু জমিয়ে দিলেন শো।
বিসিসিআই আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছবিতে দেখা সব খেলোয়াড়ই উপস্থিত ছিলেন। বেশিরভাগ খেলোয়াড়ই বিসিসিআই থেকে কোনো না কোনো পুরস্কার পেয়েছেন। এই ছবিতে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকেও দেখা গেলেও রোহিত শর্মা কোনও পুরস্কার পাননি। অন্যদিকে বিরাট কোহলি এই ছবিতে অনুপস্থিত। আসলে বিরাট কোহলি ব্যক্তিগত কারণে নিজের পরিবারের সঙ্গে আছেন।
ইংল্যান্ড দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম ও সাপোর্ট স্টাফরা যোগ দেন বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।












Click it and Unblock the Notifications