টি ২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে বিসিসিআইয়ের বিশেষ ভাবনা, আশায় সুনীল গাভাসকরও

১ জুন আইসিসি-র বৈঠকে আলোচনা হবে অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিয়ে। তার আগে এদিন বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসি-র কাছে আরও কিছুটা সময় চাওয়া হবে।

বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা

বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা

বোর্ডসূত্রে জানা গিয়েছে, বিসিসিআই দেশে করোনা পরিস্থিতির উপর নজর রেখে এখনই হাল ছাড়তে নারাজ। আইসিসিকে তাই বলা হবে, জুনের শেষ অবধি অন্তত সময় দিতে। জুলাইয়ে সবদিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিসিআই প্রাথমিকভাবে ৯টি শহরে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করে রেখে প্রস্তুত হচ্ছে। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার নিম্নগামী। লকডাউন ও ভ্যাকসিনেশনের সুফল মিলছে বলেই অনেকের ধারণা। এই পরিস্থিতিতে তেমন হলে একটি বা দুটি শহরেও বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা রয়েছে।

ছবি- সৌরভ গঙ্গোপাধ্যায় ইনস্টাগ্রাম

গতবারের পুনরাবৃত্তি

গতবারের পুনরাবৃত্তি

আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতেই হবে। দুবাই, আবু ধাবি ও শারজায় আইপিএল আয়োজন নিয়ে সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের কথাও হয়েছে। কয়েকদিনের মধ্যেই বোর্ডের প্রতিনিধিদল সেই দেশে যাবে আইপিএলের আয়োজনের প্রস্তুতি দেখতে এবং পরিকাঠামোগত সব বিষয় সুনিশ্চিত করতে। বিসিসিআই সূত্রে খবর, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ-সহ বোর্ডের কয়েকজন আধিকারিক আগামী সোমবারই সংযুক্ত আরব আমিরশাহীতে যাবেন। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর নিশ্চিত, আইপিএল আয়োজনের পরও দরকার পড়লে সংযুক্ত আরব আমিরশাহীতে টি ২০ বিশ্বকাপ আয়োজনে অসুবিধা হবে না।

সানির কথায়

সানির কথায়

প্রাক্তন অস্ট্রেলীয় তারকা তথা চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি, ইয়ান চ্যাপেলরা ভারত থেকে টি ২০ বিশ্বকাপ আয়োজনের পক্ষে সওয়াল করেছেন। অতিমারি পরিস্থিতির কারণেই তাঁদের এমন ভাবনা। তার পাল্টা হিসেবে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর নিজের কলামে লিখেছেন, অস্ট্রেলিয়ায় যখন করোনা সংক্রমণ ছিল তখন তো কেউ ভারতের সফর বাতিলের কথা বলেলনি। এমনকী করোনা সংক্রমণ থাকলেও মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন হয়েছে। ভারতের ক্ষেত্রেও সেভাবেই সকলের পাশে থাকা উচিত। এখনই দুম করে কোনও সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না।

আত্মবিশ্বাসী গাভাসকর

আত্মবিশ্বাসী গাভাসকর

সুনীল গাভাসকর এখনও আত্মবিশ্বাসী ভারতে সফলভাবেই আইপিএল আয়োজনের ব্যাপারে। তাঁর কথায়, এখনও সাড়ে চার মাস সময় রয়েছে টি ২০ বিশ্বকাপের। এটা ঠিক, ভারতে করোনা সংক্রমণ উদ্বেগজনক জায়গায় গিয়েছিল। তবে এই সাড়ে চার মাসে ভ্যাকসিন দেওয়ার কাজও অনেকটাই এগিয়ে যাবে। ফলে অন্তত অগাস্ট মাস অবধি দেশে করোনা সংক্রমণের অবস্থা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের দেশে সার্স বা বার্ড ফ্লু সংক্রমণ রুখতে আমরা সফল হয়েছি। অনেকে বলতে পারেন, কোভিড আরও বেশি মারণ ভাইরাস। আমাদের দেশে যা জনসংখ্যা তাতে সহজেই এই রোগ নির্মূল করা সম্ভব নয়। তবে প্রথম ঢেউও আমরা সাফল্যের সঙ্গে সামলে নিতে পেরেছি। করোনার দ্বিতীয় ঢেউয়েও তারই পুনরাবৃত্তি হবে বলে আমি নিশ্চিত।

ছবি- বিসিসিআই/আইপিএল

ক্রিকেটারদের প্রাপ্য

ক্রিকেটারদের প্রাপ্য

এদিকে জানা গিয়েছে, আজ বোর্ডের বিশেষ সাধারণ সভায় একটি রাজ্য ক্রিকেট সংস্থার তরফে ঘরোয়া ক্রিকেটারদের প্রাপ্য টাকা বণ্টনের বিষয়টির কথা তোলা হয়। রঞ্জি-সহ ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্ট বাতিলের ফলে ক্রিকেটাররা আর্থিক সমস্যায় পড়েছেন। বোর্ডের তরফে এখনও প্রতিশ্রুতিমতো তাঁদের টাকা মেটানো হয়নি বলে অভিযোগ। তবে এদিনের বৈঠকের অ্যাজেন্ডায় বিষয়টি ছিল না বলে এ নিয়ে আজ আলোচনা এগোয়নি। বোর্ডকর্তারা আশ্বাস দিয়েছেন, দ্রুত সম্ভব এ বিষয়ে পদক্ষেপ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+