৭১তম জন্মদিনে ৩৫ শিশুর হার্ট সার্জারির খরচ নিলেন গ্রেট গাভাসকর

৭১তম জন্মদিনে ৩৫ শিশুর হার্ট সার্জারির খরচ নিলেন গ্রেট গাভাসকর

৩১তম জন্মদিনে ৩৫ শিশুর হৃদপীণ্ডে অস্ত্রোপচারের খরচ বহন করার প্রতিশ্রুতি দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিশুদের পাশে দাঁড়িয়ে ফের দৃষ্টান্ত স্থাপন করলেন দ্য গ্রেট সানি।

গত বছরের মতো এবারও

গত বছরের মতো এবারও

গত বছরও নিজের জন্মদিনে ৩৫ জন দুঃস্থ পরিবারের শিশুর হার্ট সার্জারির খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনীল গাভাসকর। সেই প্রতিশ্রুতি তিনি পালনও করেছিলেন। এবারও একই উদ্যোগ নিয়ে নানা মহলের প্রশংসা কুড়িয়েছেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য।

কেন ৩৫?

কেন ৩৫?

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে দশ হাজার রান করেছিলেন সুনীল গাভাসকর। এই ফর্ম্যাটে ভারতের হয়ে তাঁর ৩৪টি শতরান রয়েছে। ওয়ান ডে-তে দেশের জার্সিতে একটি শতরান রয়েছেন গাভাসকরের। সবমিলিয়ে ৩৫টি আন্তর্জাতিক শতরান রয়েছে লিটল মাস্টারের ঝুলিতে। সেই কীর্তিকে উদযাপন করতেই শিশুদের হার্ট সার্জারির মতো মহান উদ্যোগে ৩৫ সংখ্যাই বেছে নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

কোন সংস্থার সঙ্গে সংযুক্ত সানি

কোন সংস্থার সঙ্গে সংযুক্ত সানি

খরগড়ের শ্রী সত্য সাঁই সঞ্জীবনী হসপিটাল ফর চাইল্ড হার্ট কেয়ারের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত সুনীল গাভাসকর। ৩৫ জন শিশুর হৃদপীণ্ডে অস্ত্রোপচার ওই হাসপাতালেই হবে বলে জানিয়েছেন দ্য গ্রেট সানি।

কী বললেন গাভাসকর

কী বললেন গাভাসকর

বর্তমান বিশ্বে শিশুস্বাস্থ্য অতি গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক বিষয় হয়ে উঠেছে। শিশুরাই দেশের ভবিষ্যত, অভিভাবকদের আশা বলে মনে করেন ভারতীয় কিংবদন্তি। তাই শিশুদের স্বাস্থ্যই তিনি প্রাধান্য দিয়ে দেখছেন বলে জানিয়েছেন গাভাসকর।

কিংবদন্তির কেরিয়ার

কিংবদন্তির কেরিয়ার

ভারতের ১২৫টি টেস্ট এবং ১০৮টি ওয়ান ডে খেলে যথাক্রমে ১০১২২ ও ৩০৯২ রান করেছেন সুনীল গাভাসকর। দুই ফর্ম্যাটে তাঁর শতরান সংখ্যা ৩৫। টেস্ট গাভাসকরের সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৩৬।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+