Sri Lanka's Split Captaincy: তিন ফরম্যাটে শ্রীলঙ্কার ৩ অধিনায়ক! শনাকা-জমানা শেষে কাদের হাতে ব্যাটন?

Sri Lanka's Split Captaincy: এই নিয়ে প্রথমবার শ্রীলঙ্কাকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেবেন তিন অধিনায়ক। অধিনায়ক হিসেবে দাসুন শনাকার জমানা শেষ।

টি২০ বিশ্বকাপ রয়েছে আগামী বছরের জুনে। তার আগে টি২০ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হলো ওয়ানিন্দু হাসারঙ্গাকে। কুশল মেন্ডিস নেতৃত্ব দেবেন একদিনের আন্তর্জাতিকে। টেস্ট দলের নেতৃত্বের ব্যাটন থাকছে দিমুথ করুণারত্নের হাতেই।

Sri Lankas Split Captaincy: তিন ফরম্যাটে শ্রীলঙ্কার ৩ অধিনায়ক!

শ্রীলঙ্কার নতুন নির্বাচকমণ্ডলী এসেই অধিনায়ক বদলের পথে হাঁটল। দাসুন শনাকা শ্রীলঙ্কাকে প্রথম নেতৃত্ব দিয়েছিলেন ২০১৯ সালে পাকিস্তান সফরে। তবে ২০২১ সালের আগে পর্যন্ত পাকাপাকিভাবে তিনি অধিনায়কত্বের দায়িত্ব পাননি। শনাকার নেতৃত্বে শ্রীলঙ্কা ৪১টি একদিনের আন্তর্জাতিকে ২৩টিতে জিতেছে।

শনাকা শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন ৪৮টি টি ২০ আন্তর্জাতিকে, তার মধ্যে জিতেছে ২২টিতে। তার মধ্যে শনাকার নেতৃত্বেই ২০২২ সালের এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত সেই এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা হারিয়েছিল পাকিস্তানকে। যদিও ২০২১, ২০২২ সালের টি২০ বিশ্বকাপ ও চলতি বছরের বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয় শ্রীলঙ্কা।

শনাকার নেতৃত্বে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতেছে শ্রীলঙ্কা, ভারতের বিরুদ্ধে জিতেছে টি২০ সিরিজ। কিন্তু বিশ্বকাপের ব্যর্থতাই নতুনভাবে ভাবতে বাধ্য করল নির্বাচকদের। ওডিআইয়ে ব্যাট হাতে খারাপ ফর্মের কারণে শনাকার দলে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। তখন থেকেই তাঁর অধিনায়কত্ব খোয়ানোর সম্ভাবনা নিয়ে জল্পনা জোরালো হচ্ছিল।

কুশল মেন্ডিস শ্রীলঙ্কার অনূর্ধ্ব ১৯ অধিনায়ক ছিলেন, লঙ্কা প্রিমিয়ার লিগে ডামবুলা অরা দলের অধিনায়ক। শনাকা বিশ্বকাপ চলাকালীন চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। তারপর কুশলই বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন। হাসারঙ্গা হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর নেতৃত্বে বি-লাভ ক্যান্ডি লঙ্কা প্রিমিয়ার লিগ খেতাব জিতেছিল।

শনাকার ক্যাপ্টেন্সি গেলেও এখনই তাঁকে দলের বাইরে যেতে হচ্ছে না বলেই মনে করা বচ্ছে। জানুয়ারিতে দেশের মাটিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে সাদা বলের সিরিজ রয়েছে শ্রীলঙ্কার। তার প্রাথমিক দলে রাখা হয়েছে শনাকাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+