ব্যাটিং ভরাডুবিতেই বিপর্যয়! শ্রীলঙ্কার কাছে টি ২০ সিরিজ হারল ভারত

কলম্বোয় ভারতকে তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে ৭ উইকেটে হারিয়ে দুই বছর পর টি ২০ সিরিজ জয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা। ভারত টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৮১ রানের বেশি তুলতে পারেনি। জবাবে খেলতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়েই ৩৩ বল বাকি থাকতে ম্যাচ তথা সিরিজ পকেটে পুরে ফেলে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার সিরিজ জয়

দাসুন শনকার নেতৃত্বেই ২০১৯ সালে শেষবার পাকিস্তান সফরে গিয়ে টি ২০ সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। তারপর অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডের কাছে একবার এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে দুবার টি ২০ সিরিজে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল তাদের। জয়ের জন্য দরকার ছিল ৮২ রান। ১০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ছিল ২ উইকেটে ৪০। তা সত্ত্বেও দাসুন শনকার ম্যাচ জিতল সাত উইকেটে, ৩৩ বল বাকি থাকতে। তিনটি উইকেটই পেলেন রাহুল চাহার। ১২ ওভারের মাথায় তৃতীয় উইকেট পড়ার পর দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন ধনঞ্জয় ডি সিলভা ও ওয়ানিন্দু হাসারঙ্গা। ২০ বলে ২৩ করে অপরাজিত থারেন ধনঞ্জয়। ৯ বলে ১৪ রানে অপরাজিত থাকেন হাসারঙ্গা। চার ওভারে ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন চাহার।

স্মরণীয় জন্মদিন হাসারঙ্গার

স্মরণীয় জন্মদিন হাসারঙ্গার

এবারের জন্মদিনটা হাসারঙ্গা দারুণভাবে মনে রাখবেন। কেন না, বল হাতে ৯ রানে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৪ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরার পুরস্কার পেলেন। হলেন সিরিজ সেরাও। টি ২০ আন্তর্জাতিকে জন্মদিনে সেরা স্পেল করার নিরিখে ইমরান তাহিরের চেয়ে এগিয়ে রইলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। ৪ ওভারে ৯ রানের বিনিময়ে তিনি পেলেন ৪ উইকেট। এদিনের খেলা শেষে সবচেয়ে যে ঘটনা ক্রিকেটপ্রেমীদের মন জয় করল তা হলে শিখর স্যরের ক্লাসে শ্রীলঙ্কার ক্রিকেটাররা। একঝাঁক তারকার অনুপস্থিতিতে শ্রীলঙ্কাও জিতল অনেক নতুন ক্রিকেটারদের নিয়ে। সেই তরুণ ক্রিকেটাররা সিরিজ শেষ হতেই অভিজ্ঞ শিখর ধাওয়ানের মূল্যবান পরামর্শ পাওয়ার সুযোগ হাতছাড়া করেননি।

ভারতের ব্যাটিং বিপর্যয়

ভারতের ব্যাটিং বিপর্যয়

আগের ম্যাচে চোট পাওয়ায় নভদীপ সাইনির জায়গায় এই ম্যাচে ভারতীয় দলে অভিষেক হয় সন্দীপ ওয়ারিয়রের। এই নিয়ে টেস্ট খেলিয়ে দেশের মধ্যে একই টি ২০ সিরিজে সবচেয়ে বেশি ১৯ জন ক্রিকেটার খেলিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে একাসনে রইল ভারত। সন্দীপ অবশ্য ৩ ওভারে ২৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৮১ রান। সর্বাধিক ২৩ রান করেন কুলদীপ যাদব। টি ২০-তে ২০ ওভার ব্যাট করে টেস্টখেলিয়ে দেশগুলির মধ্যে সবচেয়ে কম রান তোলার রেকর্ড তালিকায় ভারতের এদিনের স্কোর রইল ২ নম্বরে।

খারাপ দিন

খারাপ দিন

টি ২০ আন্তর্জাতিকে এই নিয়ে চারবার ভারত ১০০-র গণ্ডি টপকাতে পারল না। ভারতের সর্বনিম্ন স্কোর ২০০৮ সালের ১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে। সেবার ১৭.৩ ওভারে অল আউট হয়ে গিয়েছিল ভারত। ২০১৬ সালের ১৫ মার্চ নাগপুরে পরে ব্যাট করে ১৮.১ ওভারে ৭৯ রানে অল আউট হয় ভারত। ২০১৫ সালের ৫ অক্টোবর কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত প্রথমে ব্যাট করে গুটিয়ে গিয়েছিল ৯২ রানে। শিবিরে করোনা থাবা বসানোর পর পাঁচ ব্যাটসম্যান নিয়েই সিরিজের শেষ দুটি ম্যাচ পরপর দুই দিন খেলতে বাধ্য হল ভারত।

আক্ষেপ নেই

আক্ষেপ নেই

শ্রীলঙ্কায় একদিনের সিরিজ জিতলেও টি ২০ সিরিজে এগিয়ে থাকার পরও তা জিততে পারল না শিখর ধাওয়ানের ভারত। অধিনায়ক শিখর বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা ঠিক করেছিলাম সিরিজ সম্পূর্ণ করব। অধিনায়ক হিসেবে আমিও অনেক কিছু শিখলাম। গতকালের ম্যাচ খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। আজ ব্যাটিং ভালো না হলেও দলের সকলেই এর থেকে শিক্ষা নেবেন। শ্রীলঙ্কার বোলাররা ভালো বোলিং করেছেন, তবে আমরাও দ্রুত কয়েকটা উইকেট হারাই। যখন দলে পর্যাপ্ত ব্যাটসম্যান নেই, তখন প্রথমদিকে উইকেট হারালে সমস্যা হয়। চাপ তৈরি হয়। তবে দুই দলই ভালো স্পিরিট দেখিয়ে খেলেছে। এটা দারুণ অনুভূতি। খেলার শেষে শ্রীলঙ্কার অধিনায়ক ও ক্রিকেটাররা আমি কীভাবে খেলতে পছন্দ করি বা দল পরিচালনা করে থাকি সে ব্যাপারে জানতে চেয়েছিলেন। তাই তাঁদের সঙ্গে শেষে কথা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+