Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024,SRH vs PBKS: গ্রুপ লিগের শেষ ম্যাচে জয় পেল হায়দরাবাদ, দ্বিতীয় স্থানের লড়াইয়ে কামিন্স ব্রিগেড

রবিবাসরীয় আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং পাঞ্জাব কিংস। প্রীতি জিন্টার দল ইতিমধ্যেই আইপিএল থেকে বিদায় নিয়েছে। ফলে তাদের কাছে ম্যাচটা নিয়মরক্ষার। কিন্তু হায়দরাবাদের কাছে ম্যাচটার গুরুত্ব অপরিসীম।১৩ ম্যাচে ১৫ পয়েন্ট এবং প্লাস ০.৪০৬ রান রেট নিয়ে তৃতীয় স্থানে আছেন প্যাট কামিন্সরা। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে হায়দরাবাদ জিতলে এবং কেকেআরের কাছে রাজস্থান হারলে প্যাট কামিন্সরা টপ টু-তে থেকে গ্রুপ পর্ব‌ শেষ করবে। ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

SRH vs PBKS

May 19, 2024, 7:18 pm IST

SRH vs PBKS: জয় পেল হায়দরাবাদ

পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে গ্রুপ লিগের শেষ ম্যাচে জয় পেল সানরাইজার্স।হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাবের ভারপ্রাপ্ত দলনেতা জীতেশ শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে দুই ভারতীয় ওপেনার অথর্ব তাওড়ে (৪৬) এবং প্রভসিমরন সিংহ (৭১) ৯৭ রানের জুটি গড়েন। প্রভসিমরণ সিং ৪৫ বলে ৭টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে ৭১ রান বানিয়ে ফেলেন। ২৪ বলে ৪৯ রানের ইনিংস খেলেন রুসো।শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হািয়ে ২১৪ রান তুলল পাঞ্জাব।হায়দরাবাদের হয়ে টি নটরাজন দুটি, প্যাট কামিন্স ও বিজয়কান্ত বিয়াসকান্ত একটি উইকেট নেন।জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই ট্রাভিস হেডের উইকেট হারায় হায়দরাবাদ। তবে ১৮ বলে ৩৩ রান করে হর্ষল প্যাটেলের বলে আউট হলেন রাহুল। ২৮ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হলেন অভিষেক। তাঁর ইনিংসে ছিল ৫টি চার এবং ছয়টি ছক্কা। এরপর ৫ বলে ৩৭ রান করে নীতীশ রেড্ডি আউট হলেন। ২৬ বলে ৪২ রান করে আউট হলেন। আব্দুল সামাদ ৮ বলে ১১ রান করে দলকে জয় এনে দেন। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ১৭ পয়েন্টে লিগ শেষ করল সাইরাজর্স। শেষ ম্যাচে রাজস্থান হারলে কামিন্সরা ২ নম্বরে লিগ শেষ করবেন।
May 19, 2024, 5:14 pm IST

SRH vs PBKS: জয়ের জন্য হায়দরাবাদের লক্ষ্য ২১৫

রবিবাসরীয় আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং পাঞ্জাব কিংস। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাবের ভারপ্রাপ্ত অধিনায়ক জীতেশ শর্মা। পাঞ্জাবের কাছে কার্যত নিয়মরক্ষার ম্যাচ। এই ম্যাচ থেকে তাদের হারাবার কিছু নেই। ব্যাটিং করতে নেমে প্রভসিমরণ সিং, অথর্ব তাইড়ে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন। ওপেনি্ং জুটিতেই উঠে ৯৭ রান। ২৭ বলে ৪৬ রান করে নটরাজনের বলে আউট হন অথর্ব। তার ইনিংসে ছি‌ল ৫টি চার এবং দুটি ছক্কা। তিন নম্বরে নেমে রুসোও প্রভসিমরণ সিংয়ের সঙ্গে জুটি বাধেন। এই জুটিতে উঠে ৫৪ রান। শেষ পর্যন্ত ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলে বিজয়কান্ত বিয়াসকান্তের বলে আউট হলেন প্রভসিমরণ। সাতটি চার এবং চারটি ছক্কা মারেন। এরপর শশাঙ্ক সিং ২ রান করেই আউট হলেন। রুসো ২৪ বলে ৪৯ রান করে কামিন্সের বলে আউট হন। আশুতোষ শর্মা ২ রান করে আউট হন। জীতেশ শর্মা ১৫ বলে ৩২ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হািয়ে ২১৪ রান তুলল পাঞ্জাব।
May 19, 2024, 3:09 pm IST

SRH vs PBKS: দুই দলের প্রথম একাদশ

সানরাইজার্স হায়দরাবাদের দল- অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, সনভীর সিং, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, , বিজয়কান্ত বিয়াসকান্ত, টি নটরাজন। পাঞ্জাব কিংসের দল- প্রভসিমরণ সিং, অথর্ব তাইড়ে, রাইলি রুসো, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা (অধিনায়ক ও উইকেটকিপার), আশুতোষ শর্মা, শুভম সিং, ঋষি ধাওয়ান, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, রাহুল চাহার।
May 19, 2024, 3:01 pm IST

SRH vs PBKS: টসে জিতল পাঞ্জাব

রবিবার আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি পাঞ্জাব কিংস। এই ম্যাচে পাঞ্জাবের অধিনায়কত্ব করছেন জীতেশ শর্মা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল পাঞ্জাব কিংস। অধিনায়ক জীতেশ শর্মা বলেন, আমাদের লক্ষ্য প্রতিপক্ষকে বড় রান টার্গেট দেওয়া। রিজার্ভ বেঞ্চের সদস্যদের কাছে সুযোগ নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করা। হায়দরাবাদ দলেও একটি বদল হয়েছে। হায়দরাবাদ টুর্নামেন্টের প্লে অফের জন্য যোগ্যতা অর্জনকারী তৃতীয় দল হয়ে উঠেছে এবং তাদের লক্ষ্য আরও একটি জয় তুলে শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়া। অন্যদিকে, পাঞ্জাব কিংস এই মরশুমে কয়েকটা ম্যাচ ভালো খেললেও টেবিলের তলানিতে স্থান পেয়েছে।১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। নেট রান রেট ০.৪০৬। ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়েছে ৯ নম্বরে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস একে অপরের বিরুদ্ধে ২২টি ম্যাচ খেলেছে, যার ১৫টিতে জয় নিজামের শহরের, পাঞ্জাব জিতেছে সাতটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+