স্পিন, না পেস? কোন বিভাগকে শক্তিশালী করে চেন্নাইয়ে আক্রমণে ভারত?

স্পিন, না পেস? কোন বিভাগকে শক্তিশালী করে চেন্নাইয়ে আক্রমণে ভারত?

হাতে আর ৪৮ ঘণ্টা সময় নেই। তার মধ্যেই চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজের প্রথম টেস্ট (India-England Test) খেলতে নামছে ভারত (India)। বিরাট কোহলি (Virat Kohli)-র দলের প্রথম একাদশ নিয়ে চলছে জোর চর্চা। আগামীকালের আগে প্রথম একাদশ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম। চিপকের কিউরেটরের দাবি প্রথম দিন পেসাররা উইকেট থেকে সহায়তা আদায় করে নিতে পারবেন। তবে চতুর্থ আর পঞ্চম দিন দাপট দেখাবেন স্পিনাররা।

স্পিন, না পেস? কোন বিভাগকে শক্তিশালী করে চেন্নাইয়ে আক্রমণে ভারত?

স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার মাটিতে দলের উইনিং কম্বিনেশন ভাঙতে চলেছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, দেশের মাটিতে তিন স্পিনার (Spin Bowling Combination) ফর্মুলাতেই ফিরছে টিম ম্যানেজমেন্ট। রবিচন্দ্রন অশ্বিনের জায়গা পাকা। চায়নাম্যান কুলদীপ যাদবও প্রথম একাদশে কার্যত পাকা। তৃতীয় স্পিনার হিসেবে লড়াই অক্ষর প্যাটেলের সঙ্গে ওয়াশিংটন সুন্দরের। ব্যাটিং গভীরতার কথা মাথায় রাখলে ওয়াশিংটন সুন্দর জায়গা করে নিতে পারেন চেন্নাই টেস্টের (Chennai Test) প্রথম একাদশে। তবে টিম ম্যানেজমেন্ট মাথায় রাখছে সদ্যসমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার লসিথ এম্বুলডেনিয়ার সাফল্যের কথা।

দলে বাঁহাতি স্পিনার থাকলে আক্রমণে বৈচিত্র্য থাকবে, চাপে ফেলা যাবে বিপক্ষ ব্যাটসম্যানদের। আর সে কারণেই দলে সুযোগ থাকার সম্ভাবনা থাকছে অক্ষর প্যাটেলের। ভারতীয় দলের যা ব্যাটিং গভীরতা তাতে অক্ষর দলে থাকলে খুব যে সমস্যা বাড়বে তা নয়। ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে শুভমান গিল। এরপর পূজারা, কোহলি, রাহানে, পন্থ। সাতে হার্দিক পাণ্ডিয়ার কথা ভাবা হচ্ছে। আজ থেকে তাঁর অনুশীলনে নামার কথা। তবে দীর্ঘদিন তিনি লাল বলের ক্রিকেট খেলেননি এবং চোট সারিয়ে টেস্টের ধকল এখনই নিতে পারবেন কিনা তা দেখার। বুমরার জায়গা পাকা।

ভারত তিন স্পিনার, দুই পেসারে নামলে ইশান্ত শর্মা ও মহম্মদ সিরাজের মধ্যে কোনও একজন সুযোগ পাবেন। যদি ইশান্ত পুরোপুরি ফিট থাকেন তাহলে অভিজ্ঞতার নিরিখে তিনিই এগিয়ে থাকবেন। তবে চেন্নাইয়ের পিচের ঐতিহ্যের কথা মাথায় রাখলে ভারত তিন স্পিনার নিয়েই নামবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ইংল্যান্ডের দলে বেন স্টোকসের মতো অলরাউন্ডার রয়েছেন। তাঁর সঙ্গে পেস অ্যাটাক সামলাবেন ফর্মে থাকা জেমস অ্যান্ডারসন ও জোফ্রা আর্চার। দুই স্পিনার হিসেবে শ্রীলঙ্কায় সফল বেস-লিচ জুটির উপরই ভরসা করতে পারে ইংল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+