লর্ডসে জুনেই সৌরভের ২৫ বছরের রেকর্ড চূর্ণ, নয়া ইতিহাস রচনা কিউয়ি ওপেনারের

লর্ডসে সৌরভের ২৫ বছরের রেকর্ড চূর্ণ, নয়া ইতিহাস রচনা কিউয়ি ওপেনারের

লর্ডসে মহারাজের রেকর্ড চূর্ণ। নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ের ব্যাটের ঝলকে এক নয়া ইতিহাস রচনার সাক্ষী থাকল লন্ডনের ঐতিহাসিক মাঠ। ২৫ বছর পর লেখা হল নতুন পরিসংখ্যান। দ্বিতীয় স্থানে নেমে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শীর্ষে ওই কিউয়ি তরুণ। লর্ডসে অভিষেকেই টেস্টে কোনও বিদেশি ক্রিকেটারের করা সর্বোচ্চ রানের মালিক হলেন ডেভন কনওয়ে।

লর্ডসে সৌরভের কীর্তি

লর্ডসে সৌরভের কীর্তি

লর্ডসে ইতিহাস রচনার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে। ২০০২ সালের ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি জিতে মাঠের ব্যালকনিতে মহারাজের জার্সি ওড়ানোর দৃশ্য ভোলা সম্ভব নয়। তারও ৬ বছর আগে অর্থাৎ ১৯৯৬-এর লর্ডসে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল সৌরভের। প্রথম ম্যাচেই শতরান হাঁকিয়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছিলেন বিসিসিআই সভাপতি। ৩০১ বলে ১৩১ রানের অনবদ্য ইনিংস খেলে লর্ডসে অভিষেকেই কোনও বিদেশি ক্রিকেটারের করা সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন দাদা।

২৫ বছরের রেকর্ড চূর্ণ

লর্ডসে ২৫ বছর অক্ষত ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিষেক টেস্ট রেকর্ড। জুনেই চূর্ণ হল গর্ব। নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে লর্ডসে কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেই শতরান করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪০ বলে ১৩৬ রানের ইনিংস খেলে ঐতিহাসিক মাঠে অভিষেকে কোনও বিদেশি ক্রিকেটারের করা সর্বোচ্চ রানের মালিক হলেন তিনিই। ১৬টি চার এসেছে তাঁর ব্যাট থেকে।

কনওয়ের রেকর্ড

টেস্টে প্রথমবার খেলতে নামলেও নিউজিল্যান্ডের জার্সিতে এর আগেও আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডেভন কনওয়ে। কিউয়ি শিবিরের হয়ে ৩টি ওয়ান ডে ম্যাচ খেলে তিনি ২২৫ রান করেছেন। ১৪টি টি২০ ম্যাচ খেলা কনওয়ের ব্যাট থেকে এসেছে ৪৭৩ রান। ওয়ান ডে ক্রিকেটে একটি শতরানও রয়েছে কনওয়ের।

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমেছে নিউজিল্যান্ড। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে কিউয়ি শিবির। প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের হয়ে ২ উইকেট নিয়েছেন ওলি রবিনসন। এক উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+