সিএবি সভাপতি পদে স্থায়ীভাবে আসতে চলেছেন সৌরভই!
কলকাতা, ১১ জুলাই : দ্বিতীয়বারের জন্য সম্ভবত সিএবি সভাপতি হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার একেবারে স্থায়ীভাবে এই পদে আসীন হতে চলেছেন তিনি। আগামী ৩১ জুলাই সাধারণ সভাতেই এই বিষয়ে ঘোষণা হয়ে যাবে। সৌরভের বিরুদ্ধে কেউ প্রার্থী হবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
সৌরভের সভাপতিত্বে গত কয়েকমাসে 'ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল' (সিএবি) দারুণ কাজ করেছে। সেজন্য সৌরভের প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া বেশ মুশকিল। তাছাড়া রাজ্য সরকারও মহারাজের কাজে দারুণ খুশি। মমতা বন্দ্যোপাধ্যায় মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে সৌরভকে অস্থায়ীভাবে নিয়ে এসেছিলেন। তিনি নিজে অনেকবার সৌরভ ও সিএবি কর্মকর্তাদের কাজের প্রশংসা করেছেন।

ফলে সৌরভই ফের ক্ষমতায় আসতে চলেছেন বলে সিএবিতে প্রায় স্পষ্ট হয়ে গিয়েছে। খবর রটেছিল, কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে-র ওই পদে মেয়াদ শেষ হলে তিনি সৌরভের বিপক্ষে সভাপতি পদের জন্য দাঁড়িয়ে পড়বেন। তবে সেই সম্ভাবনার কথা প্রায় উড়িয়ে দিয়েছেন বিশ্বরূপবাবু।
অন্যদিকে, প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার অকাল প্রয়াণের পরে তাঁর পুত্র অভিষেক ডালমিয়াকেও সচিব করে নিয়ে আসেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ফলে অভিষেকের বিরুদ্ধেও কেউ প্রার্থী হবেন এমনটা জোর দিয়ে বলা যাচ্ছে না।
সিএবিতে কান পাতলেই বোঝা যাচ্ছে, সৌরভের জয় একেবারে নিশ্চিত। অল্প সময়ের মধ্যেই যেভাবে সিএবিকে ঢেলে সাজানোর চেষ্টারে ব্রতী হয়েছেন সৌরভ তা অকল্পনীয়। সিএবির আয়ও আগের চেয়ে অনেকটা বেড়েছে। এছাড়া টি২০ বিশ্বকাপের ফাইনাল ও বিশ্বকাপের ভারত-পাক টি২০ ম্যাচ আয়োজনও করা হয়েছে সৌরভের সভাপতি থাকাকালীন। এর পাশাপাশি গোলাপি বলে সর্বপ্রথম ম্যাচও হয়েছে এই ইডেনেই।
জানা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ জুলাই। এই অবস্থায় বিরোধী হিসাবে কেউ মনোনয়ন না দিলে বিনা প্রতিযোগিতায় জিতে যাবেন সৌরভ অ্যান্ড কোং।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications