ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দাপুটে টেস্ট সিরিজ জয়ে আমোদিত সচিন থেকে সৌরভ

ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দাপুটে টেস্ট সিরিজ জয়ে আমোদিত সোশ্যাল মিডিয়া

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট এক ইনিংস ও ২৫ রানে জিতেছে ভারতীয় ক্রিকেট। ঘরের মাঠে ব্রিটিশদের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলিদের এই পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন প্রাক্তন ক্রিকেটার থেকে ফ্যানরা। আমোদিত হয়েছেন নেট দুনিয়া।

বিসিসিআইয়ের টুইট

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ে উচ্ছ্বসিত হয়েছে বিসিসিআই। বিরাট কোহলিদের জয়ের মুহুর্তের ভিডিও টুইটারে পোস্ট করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

জয় শাহের টুইট

আহমেদবাদে ইংল্যান্ড বধের আনন্দে উদ্বেল বিসিসিআই সচিব জয় শাহ। বিরাট কোহলি শিবিরকে এই দুর্দান্ত সাফল্যের জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য টিম ইন্ডিয়াকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন বিসিসিআই সচিব।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের টুইট

ইংল্যান্ডের বিরুদ্ধে স্মরণীয় জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা ভাইরাসের আবহে লকডাউনের জড়তা কাটিয়ে এবং জৈব সুরক্ষা বলয়ে থেকেও বিরাট কোহলিরা যেভাবে নিজেদের প্রমাণ করেছেন, তাতে মুগ্ধ হয়েছেন মহারাজ।

সচিন তেন্ডুলকরের টুইট

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দুর্দান্ত টেস্ট সিরিজ জয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। দলগত প্রচেষ্টায় এই জয় এসেছে বলে মনে করেন মাস্টার ব্লাস্টার। তবে আলাদা করে ঋষভ পন্থ, রবিচন্দ্রণ অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও রোহিত শর্মার প্রশংসা করেছেন ১০০ শতরানের মালিক।

রাহুল গান্ধীর টুইট

বিরাট কোহলি শিবিরের দুর্দান্ত জয়ের প্রশংসায় সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দলকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন রাহুল।

সরব নেট দুনিয়া

সরব নেট দুনিয়া

ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়ে উচ্ছ্বিত হয়েছেন দেশের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+