বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে মান্ধানার ঝুলিতে কোন রেকর্ড? কী বলছে পরিসংখ্যান
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে মান্ধানার ঝুলিতে কোন রেকর্ড? কী বলছে পরিসংখ্যান
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ান ডে সিরিজে সমতা ফিরিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলে এক অসাধারণ রেকর্ডের মালিক হয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। যে নজির পুরুষ-মহিলা নির্বিশেষে বিশ্বের অন্য কোনও ক্রিকেটারের নেই বলে জানানো হয়েছে।

মঙ্গলবার লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৪ বলে ৮০ রানের অপরাজিত ও ধ্বংসাত্মক ইনিংস খেলেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। দশটি চার ও তিনটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ভারতের হয়ে ওয়ান ডে-তে পরে ব্যাট করতে নেমে এটি তাঁর টানা দশম অর্ধশতরান।
এই রেকর্ড বিশ্বের অন্য কোনও ক্রিকেটারের ঝুলিতে। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভদোদরার ওয়ান ডে ম্যাচে পরে ব্যাট করে ৭১ বলে ৬৭ রান করেছিলেন স্মৃতি। তারপর থেকে পরে ব্যাট করে পরপর দশটি ৫০ ও তার বেশি রান এসেছে ভারতীয় ওপেনারের ব্যাট থেকে। ভারতের হয়ে এখনও পর্যন্ত ৫৩টি ওয়ান ডে ম্যাচ খেলে ২১১৯ রান করেছেন মান্ধানা। চারটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। ৫০ ওভারের ফর্ম্যাটে স্মৃতির সর্বোচ্চ স্কোর ১৩৫।
মঙ্গলবার লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নেমেছে মিতালী রাজ নেতৃত্বাধীন ভারতের মহিলা ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ হেরেও যায় ওমেন ইন ব্লু। দ্বিতীয় ম্যাচেই ফিরে আসে ভারত। স্মৃতি মান্ধানা ও পুনম রাউতের দুর্দান্ত ব্যাটিং ও ঝুলন গোস্বামীর দাপুটে বোলিংয়ের দৌলতে সিরিজে সমতা ফেরাতে সক্ষম হয় ভারতের মহিলা ক্রিকেট দল।












Click it and Unblock the Notifications