SL vs IND: শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের দল ঘোষণা কবে? কাদের কামব্যাক আর কারাই বা বাদ পড়ছেন?
SL vs IND: টি২০ বিশ্বকাপ জয়ের পর ভারত জিম্বাবোয়ে সফরে গিয়ে ৪-১ ব্যবধানে টি২০ আন্তর্জাতিক সিরিজ জিতেছে। চলতি মাসেই শ্রীলঙ্কা সফর, ২৭ জুলাই প্রথম টি২০ আন্তর্জাতিক।
শ্রীলঙ্কায় গিয়ে ভারত তিনটি করে টি২০ ও একদিনের আন্তর্জাতিক খেলবে। ভারতীয় দলের হেড কোচ হিসেবে এই সফর দিয়েই নয়া ইনিংস শুরু হবে গৌতম গম্ভীরের।

গৌতম গম্ভীরের নাম হেড কোচ হিসেবে ঘোষণা করলেও সহকারী কোচ-সহ বাকি সাপোর্ট স্টাফদের নাম এখনও জানাতে পারেনি বিসিসিআই। চলতি সপ্তাহেই তা চূড়ান্ত হতে পারে। গম্ভীর বৈঠক করবেন ভারতের নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকরের সঙ্গেও।
জিম্বাবোয়ে সফরে যে দল খেলেছে শ্রীলঙ্কা সফরে সেই একই দল পাঠানো হবে না। টি২০ বিশ্বকাপ জেতা দলের বেশিরভাগ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। এই তিনজনের জায়গায় নির্বাচকদের নজরে কারা, তা নিয়ে চলছে জল্পনা।
রোহিত, বিরাট ও জসপ্রীত বুমরাহকে শ্রীলঙ্কায় সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হবে। হার্দিক পাণ্ডিয়ার পাকাপাকিভাবে টি২০ অধিনায়ক হওয়ার সম্ভাবনা প্রবল। একদিনের আন্তর্জাতিকে নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন লোকেশ রাহুল। জিম্বাবোয়ে সফরের টি২০ দল থেকে ঋতুরাজ গায়কোয়াড় বাদ পড়তে পারেন।
সূর্যকুমার যাদব বা ঋষভ পন্থকে শ্রীলঙ্কা সফরের সহ অধিনায়ক করা হতে পারে। অক্ষর প্য়াটেল থাকবেন শ্রীলঙ্কা সফরের দলে। গম্ভীরের কোচিংয়ে সঞ্জু স্যামসন বেশি সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। শিবম দুবের চেয়ে সুযোগ পাওয়ার নিরিখে কিছুটা এগিয়ে থাকবেন রিঙ্কু সিং।
রিয়ান পরাগ, বি সাই সুদর্শন, জিতেশ শর্মাকে টি২০ সিরিজের দলে দেখা নাও যেতে পারে। ঋষভ পন্থের ওয়ার্কলোডের কথা ভেবে তাঁকে শ্রীলঙ্কা সফরেও বিশ্রাম দেওয়া হতে পারে। দ্বিতীয় উইকেটকিপারের দৌড়ে জিতেশ শর্মার চেয়ে এগিয়ে ধ্রুব জুরেল। দাবি ক্রিকেটনেক্সটের প্রতিবেদনে।
জিম্বাবোয়ে সফরে টুর্নামেন্টের সেরা হয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর সঙ্গে ফিরছেন অক্ষর। পেসারের সংখ্যা কমিয়ে কুলদীপ যাদবকেও শ্রীলঙ্কা সফরের টি২০ দলে রাখা হতে পারে। রবি বিষ্ণোইও জায়গা ধরে রাখতে পারেন। এখন থেকেই ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিতে চান গম্ভীর।
অর্শদীপ সিং দলে ফিরলে বাদ পড়বেন খলিল আহমেদ। তুষার দেশপাণ্ডেও বাদ পড়তে পারেন। মুকেশ কুমার জিম্বাবোয়ে সফরে শেষ ম্যাচে চার উইকেট নিয়েছেন। তিনি জায়গা ধরে রাখতে পারেন। আবার আবেশ খান,হর্ষিত রানা ও মুকেশের মধ্যে কোনও একজনকে বাদ পড়তে হতে পারে।
একদিনের সিরিজের দলে থাকবেন মহম্মদ সিরাজ। সেই দলে মুকেশের থাকার সম্ভাবনাও বেশি। তবে অক্ষর প্যাটেলের দুরন্ত ফর্ম ওডিআই দলে অনিশ্চতায় ফেলে দিতে পারে রবীন্দ্র জাদেজার সুযোগ পাওয়ার বিষয়টি। শ্রেয়স আইয়ার থাকবেন ওডিআই দলে।
ভারতের সম্ভাব্য টি২০ দল- শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, কুলদীপ যাদব, আবেশ খান বা মুকেশ কুমার, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, হর্ষিত রানা, শিবম দুবে।
ভারতের সম্ভাব্য ওডিআই দল- শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, আবেশ খান, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার।












Click it and Unblock the Notifications