Shubman Gill: গিলের মুকুটে নতুন পালক, বিরাট-রোহিতকে টেক্কা দিলেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স
কয়েক বছরের ব্যর্থতার ধারা কাটিয়ে ২০২৩ সালে ব্যাট হাতে স্বমহিমায় দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ দুটি বড় টুর্নামেন্টেই রান করেছেন কিং কোহলি। কোহলির পাশাপাশি ব্যাটসম্যান এবং অধিনায়ক হিসাবেও নজর কেড়েছেন রোহিত শর্মা। দেশ বিদেশের মাঠে একাধিক সিরিজ জেতানোর পাশাপাশি এশিয়াকে কাপে দলকে চ্যা্ম্পিয়ন এবং বিশ্বকাপে রানার্স করেছেন। কিন্তু এই মহতারকাকেই মাঠের বাইরে হারিয়ে দিলেন শুভমান গিল।
বিদায়ের পথে ২০২৩, আরও একটা নতুন বছরের প্রতীক্ষা। ফুরিয়ে যাওয়া বছরের হিসেব শুরু হয়ে গিয়েছে। চলতি বছরে ভারতীয় ক্রিকেটে নতুন তারকাকে হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পঞ্জাব তনয়। সেইসঙ্গে ক্রিকেট প্রেমীদের আর্কষণের কেন্দ্রবিন্দুতেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি গুগলের পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেখানে২০২৩ সালে টপ ট্রেডিং ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন শুভমান গিল এবং রাচিন রবীন্দ্র।

ভারতীয় ক্রিকেটে প্রিন্সের উপাধি আগেই পেয়েছেন। মহাতারকা হওয়ার সব রকম গুণাবলিই তাঁর মধ্যে আছে। বিরাট কোহলির উত্তরসূরি হিসাবেও নাম উঠে আসছে শুভমান গিলের। ক্রিকেট মাঠে রান বা রেকর্ডের নিরিখে কোহলিকে গিল স্পর্শ করতে পারবেন কিনা সময়ই বলবে।
২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য আলোচনায় এসেছিলেন শুভমান গিল।২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গিলের। এরপর ২০২২ সালের ডিসেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে পঞ্জাব তনয়ের।
ভারতের হয়ে তিন ফরম্যাটেই তিনি দারুণ ছন্দে রয়েছে। ভবিষ্যতে ভারতের উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠার সব রকম সম্ভাবনাও আছে তাঁর মধ্যে।
সচিন তেন্ডুলকরের উত্তরসূরি বলা হয় বিরাট কোহলিকে। ২০২৩ মাস্টার ব্লাস্টারের একাধিক রেকর্ড ভেঙেছেন কিং কোহলি। তারমধ্যে অন্যতম একদিনের ক্রিকেটে ৪৯টি শতরানের মাইলস্টোন।বিশ্বকাপে ১১ ইনিংস খেলে ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি। সেইসঙ্গে ৫০টি শতরান করে টপকে গিয়েছেন সচিনের অনবদ্য কীর্তিও। এরই সৌজন্যে গুগলে একটি রেকর্ড গড়েছেন কিং কোহলি।
২০২৩ সালে গুগল সার্চে সবথেকে বেশি নাম উঠেছে প্রাক্তন ভারত অধিনায়কের। এমনকি গুগলের ২৫ বছরের ইতিহাসে এতবার কোনও ক্রিকেটারের নাম সার্চ হয়নি। অন্যদিকে, গুগুল ট্রেডিংয়ে ২০২৩ সালে সেরা চারটি টুর্নামেন্টের মধ্যে রয়েছে আইপিএল, একদিনের ক্রিকেট বিশ্বকাপ, এশিয়া কাপ এবং মহিলাদের প্রিমিয়ার লিগ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications