Ranji Trophy: রঞ্জি ম্যাচেও ফ্লপ শ্রেয়স, আইপিএলের আগে অধিনায়কের পারফরম্যান্সে চিন্তায় কেকেআর
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে খেলেননি শ্রেয়স। বিতর্ককে সঙ্গী করেই সেমিফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে নেমেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। শ্রেয়স কেমন পারফর্ম্যান্স করনে, সেদিকে নজর ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সুযোগ ছিল বড় রানের ইনিংস খেলে নিজেকে প্রমাণ করার। তবে রঞ্জি ট্রফির ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম ইনিংসে ডাহা ফেল করলেন শ্রেয়স।
তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচে শ্রেয়স আইয়ার ৮ বলে ৩ রান করে আউট হন। পুরোপুর ফ্লপ হলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। সন্দীপ ওয়ারিওরের বলেই বোল্ড হয়ে ফিরলেন শ্রেয়স। জাতীয় দল হোক বা মুম্বই শ্রেয়সের ব্যাট থেকে আসছে না বড় রান। এমনকি দলকেও নির্ভরতা দিতে পারছেন না।

একটি ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে, মুম্বইয়ে কেকেআরের অ্যাকাডেমিতে গিয়েছিলেন শ্রেয়স। সেখানে নাইট রাইডার্স কোচেদের অধীনে অনুশীলন করেন। এই বিষয়ে বোর্ডকেই কিছুই জানাননি শ্রেয়স আইয়ার। ভারতীয় দলের ক্রিকেটারের এমন কাজকর্মে রেগে যান মুখ্য নির্বাচক আগরকর। কেন্দ্রীয় চুক্তিতে নির্বাচকদের মতকেই গুরুত্ব দেওয়া হয়। সেখানে শ্রেয়সকে রাখতে বারণ করেন তিনি।
শ্রেয়স যেভাবে বোর্ডের নির্দেশ আগ্রাহ্য করছিলেন তাতে তাঁর কেন্দ্রীয় চুক্তির উপরেও একটা বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছিল। শোনা যাচ্ছে, বিসিসিআই এবার ঈশানকে বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হবে। সেই আশঙ্কাই সত্যি করে বাদ পড়লেন শ্রেয়স আইয়ারও।
তারকাখচিত মুম্বইয়ের বিরুদ্ধে সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিলনাড়ুর ক্যাপ্টেন সাই কিশোর। ১৪৬ রানে গুটিয়ে যায় তামিলনাড়ুর প্রথম ইনিংস। শার্দূল-তুষার-মুশিরদের দাপুটে বোলিংয়ে ওয়াশিংটন সুন্দর (৪৩) ও বিজয় শংকর (৪৪) ছাড়া কেউ সেই অর্থে রান করতেই পারেননি। যদিও বি সাই কিশোরের দাপটে ব্যাটিং বির্পজয়ের মুখে পড়ল মুম্বই দলও।
তবে শ্রেয়সের পারফরম্যান্স চিন্তায় রাখবে কেকেআরকে। এবার দলের অধিনায়ক তিনি। কিন্তু তাঁর পারফরম্যান্স একেবারেই স্বস্তি দিচ্ছে না টিম ম্যানেজমেন্টকে। রঞ্জি ম্যাচেও যেভাবে ব্যর্থ হলেন তা উদ্বেগ বাড়াচ্ছে নাইট শিবিরের।












Click it and Unblock the Notifications