বিরাটকে দরাজ সার্টিফিকেট দিয়ে কোন কথা বললেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস
বিরাটকে দরাজ সার্টিফিকেট দিয়ে কোন কথা বললেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। আগের মতো আবারও ব্যাটসম্যান বিরাটকে দরাজ সার্টিফিকেট দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। বললেন, ভারত অধিনায়ক যেভাবে তরুণ প্রতিভা থেকে নিয়মানুবর্তী জিনিয়াসের পর্যায়ে পৌঁছেছেন, তাকে তিনি শ্রদ্ধা করেন।

তাঁর মতোই ছিলেন কোহলি
নিজের সঙ্গে বিরাট কোহলির মিলের কথা উল্লেখ করেছেন শোয়েব আখতার। বলেছেন, তিনি নিজে অতি অল্প বয়সে পাকিস্তান ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছিলেন। একই ভাবে বিরাট কোহলিও তরুণ বয়সে ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন বলে ক্রিকেট প্রেমীদের স্মরণ করিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

২০১০-এর থেকে আলাদা কোহলি
২০০৮ সালে ভারতীয় দলে সুযোগ পেলেও প্রথম দুই বছর তিনি নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি বিরাট কোহলি। ২০১০ থেকে ক্রিকেট বিশ্বে নিজের জাত চেনাতে শুরু করেছিলেন চিকু। সেই সময় প্রতিপক্ষ হিসেবে তরুণ বিরাটের উত্থান দেখেছিলেন শোয়েব আখতার। সেই অভিজ্ঞতা থেকে পাক কিংবদন্তি বলেছেন, প্রতিভা থাকলেও সেই সময় ততটা নিয়মমানুবর্তী ছিলেন না ভারত অধিনায়ক। কেরিয়ার নিয়েও বিরাট ততটা ফোকাস ছিলেন না বলেও জানিয়েছেন আখতার।

কোহলির নিয়মানুবর্তীতা
শোয়েব আখতারের কথায়, যত সময় গিয়েছে, তত নিজেকে চিনতে পেরেছেন বিরাট কোহলি। ক্রিকেটের নিজের সম্পর্ক বুঝতে পেরেই ভারত অধিনায়ক নিজেকে সম্পূর্ণ অন্য মানুষ হিসেবে গড়ে তোলেন বলে মনে করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সুনিয়ন্ত্রিত নিয়ম-নিষ্ঠার বলেই বিরাট বিশ্বের সেরা ক্রিকেটারে পরিণত হয়েছেন বলে মনে করেন শোয়েব।

বিরাটকে রোখা মুশকিল
শোয়েব আখতারের কথায়, বর্তমানে বিরাট কোহলি যে স্তরে অবস্থান করছেন, যে ফর্মে রয়েছেন, তাতে তাঁকে রোখা মুশকিল। তিনি ব্যাটিং শুরু করলে বিশ্বের তাবড় বোলরদের স্নায়ুর চাপ বাড়তে বাধ্য বলেও মনে করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।












Click it and Unblock the Notifications